Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:০৫, ২ মার্চ ২০২৬

ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ

ঈদযাত্রার অগ্রিম ট্রেন টিকিট বিক্রি শুরু ৩ মার্চ
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনযাত্রীদের জন্য ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করছে বাংলাদেশ রেলওয়ে। সম্ভাব্য ২১ মার্চ ঈদের দিন ধরে বিশেষ এ বিক্রয় কার্যক্রম পরিচালিত হবে।

রাজধানীর রেল ভবনে আয়োজিত এক প্রস্তুতিমূলক সভায় আন্তনগর ট্রেনের সাত দিনের অগ্রিম টিকিট বিক্রির সময়সূচি চূড়ান্ত করা হয়। যাত্রীভোগান্তি কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত বহাল রাখা হয়েছে।

রেলওয়ের নির্ধারিত সূচি অনুযায়ী, পশ্চিমাঞ্চলগামী আন্তনগর ট্রেনের টিকিট প্রতিদিন সকাল ৮টা থেকে এবং পূর্বাঞ্চলগামী ট্রেনের টিকিট দুপুর ২টা থেকে অনলাইনে পাওয়া যাবে।

৩ মার্চ বিক্রি হবে ১৩ মার্চের টিকিট, ৪ মার্চ ১৪ মার্চের, ৫ মার্চ ১৫ মার্চের, ৬ মার্চ ১৬ মার্চের, ৭ মার্চ ১৭ মার্চের, ৮ মার্চ ১৮ মার্চের এবং ৯ মার্চ ১৯ মার্চের টিকিট অনলাইনে ছাড়া হবে। চাঁদ দেখার ওপর নির্ভর করে ২০, ২১ ও ২২ মার্চের টিকিট বিক্রির বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

প্রতি যাত্রী একটি এনআইডি ব্যবহার করে একবার টিকিট কিনতে পারবেন এবং এক লেনদেনে সর্বোচ্চ চারটি আসন সংগ্রহ করা যাবে। কেনা টিকিট ফেরত বা রিফান্ড করা যাবে না বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

যেসব যাত্রী অনলাইনে আসন পাবেন না, তাদের জন্য যাত্রার দিন প্রারম্ভিক স্টেশন থেকে নন এসি কোচের ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট সংগ্রহের ব্যবস্থা রাখা হয়েছে।

রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কালোবাজারি রোধ ও যাত্রীসেবার মান উন্নয়নের লক্ষ্যেই শতভাগ অনলাইন টিকিট বিক্রি অব্যাহত রাখা হয়েছে। ঈদযাত্রা নির্বিঘ্ন করতে ট্রেন চলাচল, নিরাপত্তা ও অনলাইন সার্ভার সচল রাখতে প্রয়োজনীয় প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন করা হয়েছে।

সবার দেশ/এফএস 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী