Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৪৬, ৩০ অক্টোবর ২০২৬

শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাতের

শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাতের
ছবি: সংগৃহীত

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানি তেলের দাম বৃদ্ধি, জননিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের প্রতিবাদে রাজধানীর শাহবাগে গণবিক্ষোভের ডাক দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আবদুল্লাহ।

শুক্রবার (৩০ অক্টোবর) বিকেল ৩টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে। এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিওবার্তায় এ কর্মসূচির ঘোষণা দেন হাসনাত আবদুল্লাহ।

ভিডিওবার্তায় তিনি বলেন, দেশে এমন পরিস্থিতি তৈরি হয়েছে, যেখানে মানুষের মন খারাপ করার অধিকারও যেন নেই। কেউ মন খারাপ করলেও তাকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার মতো ঘটনা ঘটছে বলে অভিযোগ করেন তিনি।

হাসনাত আবদুল্লাহ বলেন, জনগণের সঙ্গে আলোচনা ছাড়াই একাধিকবার জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। একই সঙ্গে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলছে। নাগরিক জীবনে নিরাপত্তাহীনতা, আইনের শাসনের অভাব, ধারাবাহিক হত্যাকাণ্ড, চাঁদাবাজি ও লুটতরাজের কারণে রাস্তাঘাটে আবারও ভয়ের পরিবেশ তৈরি হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

এসব পরিস্থিতির প্রতিবাদ জানাতেই শাহবাগে সমাবেশের আয়োজন করা হয়েছে উল্লেখ করে এনসিপির এ নেতা কর্মসূচিতে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ কামনা করেন।

তিনি আরও বলেন, সুশাসন প্রতিষ্ঠা এবং একটি সুস্থ ও সুন্দর সমাজ গড়ার লক্ষ্যে তাদের আন্দোলন অব্যাহত থাকবে। এ লক্ষ্য অর্জনে সবাইকে প্রতিবাদ সমাবেশে যোগ দেয়ার আহ্বান জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

কফির বিল আপনার, সঙ্গ দেবেন জয়া!
মধ্যবর্তী নির্বাচনে চাপে ট্রাম্পের হোয়াইট হাউস
ফ্রান্সে প্রবাসী বাংলাদেশিদের ব্যক্তিগত তথ্য শেয়ারে সতর্কবার্তা
লংমার্চ সফল করতে বেনাপোলে জামায়াতের গণমিছিল
১ নভেম্বর সেন্টমার্টিনে যাচ্ছে না জাহাজ
শাহবাগে গণবিক্ষোভের ডাক হাসনাতের
সরকারি বাসা সাবলেটে বরাদ্দ বাতিল
ই-রিকশার গতি ও ফি নির্ধারণ
হেমন্ত সন্ধ্যায় কুমিল্লা সাংবাদিক ফোরামের মিলনমেলা
ঠাকুরগাঁও-১ এ বিপুল ভোটে বিএনপির ফয়সল জয়ী
মাহবুবউল আলম হানিফের মৃত্যুদণ্ড
তুরাগ নদে মিললো সাবেক ফ্লাইট লেফটেন্যান্টের লাশ
সিনেমায় এখনই ‘না’ নাজনীন নীহার
ভারতের উপকূল পেরিয়েছে অর্ণব, বাংলাদেশে ৩ নম্বর সংকেত