Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৬, ২৫ জানুয়ারি ২০২৫

নিরপেক্ষ সরকার মানে এ নয় যে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে

রাজনৈতিক দল করলে পদ ছেড়ে দেবো: নাহিদ ইসলাম

আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত একটি কথা বলেছে, এ সরকার অবৈধ ও অনির্বাচিত। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই টোনে বিএনপিও কথা বলছে। এটি কিন্তু সন্দেহের সৃষ্টি করে। আমি মনে করি না, এটি তারা ওই উদ্দেশ্য থেকেই বলেছে। 

রাজনৈতিক দল করলে পদ ছেড়ে দেবো: নাহিদ ইসলাম
ছবি: সংগৃহীত

রাজনৈতিক দল গঠন প্রক্রিয়ায় অংশ নিতে চাইলে সরকারের অংশ থেকে বের হয়ে যাবেন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম। শুক্রবার (২৪ জানুয়ারি) বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। 

নাহিদ ইসলাম বলেন, ছাত্র উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে চাইলে তিনি আর সরকারে থাকতে পারবেন না। সরকারে থেকে কেউ নির্বাচনে অংশগ্রহণ করবেন না। নির্দিষ্ট সময়ের আগেই তারা সরকার ছেড়ে দেবেন। বাইরে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, সেখানে আমরা প্রত্যক্ষ অংশগ্রহণ করছি না। বৈষম্যবিরোধীর নতুন কমিটি হয়েছে, জাতীয় নাগরিক কমিটির আলাদা বডি আছে। তারা তাদের মতো কাজ করছে। আমরা দল গঠন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চাইলে সরকার ছেড়ে দেবো।

তিনি বলেন, উনি (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) যেটা বললেন যদি রাজনৈতিক দল গঠন হয়, তাহলে আমরা থাকতে পারবো না। আমার তো ওই দলের সঙ্গে সম্পর্কই নেই, তাহলে আমরা কেনো থাকতে পারবো না? ছাত্র উপদেষ্টারা বাইরের রাজনীতির সাথে যথাযথ দূরত্ব বজায় রেখেই আছেন। 

তথ্য-প্রযুক্তি মন্ত্রণালয়ের এ উপদেষ্টা বলেন, নিরপেক্ষতার কথা বললে প্রশাসনের বিভিন্ন স্তরে বা সাংবিধানিক পদে যদি বিএনপিপন্থী লোকজন থাকে, সেটিও বিবেচনা করতে হবে। এখনও তো এটির সময় আসেনি।

তিনি বলেন, এক-এগারো এবং মাইনাস টুর আলাপটা বেশ কিছুদিন আগে সর্বপ্রথম বিএনপি রাজনীতির মাঠে এনেছে। বিএনপি কেন জানি মনে করে, এ সরকার হয়েছে শুধু একটি নির্বাচন দেয়ার জন্য। এ সরকারকে তারা নির্বাচিত বলে না, এটি তাদের ভুল বক্তব্য। নির্বাচনের মাধ্যমে পটপরিবর্তন হলে নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এখানে গণঅভ্যুত্থানের মাধ্যমে পটপরিবর্তন হয়েছে।

তিনি আরও বলেন, গণঅভ্যুত্থানের মাধ্যমে সরকার এসেছে অন্তর্বর্তী সময়ের জন্য। যে সরকার বিচার, সংস্কার এবং নির্বাচন করবে। বিচার ও সংস্কার আমাদের সমান প্রায়োরিটি। ছাত্ররা সরকারে এসেছি ওয়াচডগের ভূমিকা পালন করতে। যাতে করে সরকার গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি সঠিকভাবে বাস্তবায়ন করতে পারে। 

নাহিদ বলেন, আওয়ামী লীগের মোহাম্মদ এ আরাফাত একটি কথা বলেছে, এ সরকার অবৈধ ও অনির্বাচিত। তাদের মাধ্যমে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। একই টোনে বিএনপিও কথা বলছে। এটি কিন্তু সন্দেহের সৃষ্টি করে। আমি মনে করি না, এটি তারা ওই উদ্দেশ্য থেকেই বলেছে। তবে তাদের কথার টোন আওয়ামী লীগের সঙ্গে মিলে যাচ্ছে। নিরপেক্ষ সরকার মানে এ নয় যে আওয়ামী লীগকে সুযোগ দিতে হবে।

গত বুধবার বিবিসি বাংলাকে দেয়া সাক্ষাৎকারে চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির অবস্থান তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সাক্ষাৎকারে তিনি বলেন, বর্তমান সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নির্বাচন করতে নিরপেক্ষ সরকারের প্রয়োজন হবে। ছাত্ররা রাজনৈতিক দল গঠন করলে সরকার থেকে ‘বেরিয়ে আসা উচিত’ বলেও মন্তব্য করেন। তার প্রতিক্রিয়ায় এ মন্তব্য করেন এ উপদেষ্টা। 

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা