Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৫৭, ২৫ মার্চ ২০২৬

প্রশাসনে বড় পদোন্নতি

২৬৪ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব

২৬৪ কর্মকর্তা হলেন সিনিয়র সহকারী সচিব
ফাইল ছবি

বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ জন কর্মকর্তা পদোন্নতি পেয়ে সিনিয়র সহকারী সচিব হয়েছেন। মঙ্গলবার (২৪ মার্চ) রাতে এ সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা এখন জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী ষষ্ঠ গ্রেডে বেতন-ভাতা পাবেন। এ গ্রেডে বেতন কাঠামো ৩৫ হাজার ৫০০ টাকা থেকে শুরু হয়ে সর্বোচ্চ ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত নির্ধারিত।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সরকারি কর্ম কমিশন বা বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) অধীনে অনুষ্ঠিত সিনিয়র স্কেল পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার ভিত্তিতেই এ পদোন্নতি দেয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া ২৬৪ জন কর্মকর্তাকে আপাতত বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে গণ্য করা হবে। তাদেরকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবের কাছে ই-মেইলের মাধ্যমে যোগদান করতে হবে।

তবে পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা নিজ নিজ বর্তমান কর্মস্থলেই দায়িত্ব পালন করবেন বলে নির্দেশনা দেয়া হয়েছে।

এ পদোন্নতিকে প্রশাসনে একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এর ফলে প্রশাসনিক কার্যক্রমে গতি বাড়বে এবং দক্ষ জনবল ব্যবস্থাপনায় ইতিবাচক প্রভাব পড়বে।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের পূর্ণাঙ্গ তালিকা জনপ্রশাসন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ