কাস্টমস কর্মকর্তা বুলেট হত্যার রহস্য উন্মোচন
কুমিল্লায় কর্মরত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যার চাঞ্চল্যকর রহস্য উন্মোচন করার দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। রোববার (২৬ এপ্রিল) রাতে র্যাবের পক্ষ থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, এ ক্লুলেস হত্যাকাণ্ডে জড়িত আসামিদের গ্রেফতার এবং ঘটনার নেপথ্যের কারণ নিয়ে সোমবার সকাল সাড়ে ১০টায় সংবাদ সম্মেলন করা হবে।