Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রশাসনের প্রজ্ঞাপন জারি

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

৯ সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
ছবি: সংগৃহীত

সরকার একযোগে ৯ জন সচিব ও সমপদমর্যাদার কর্মকর্তার চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করেছে। সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে এ সংক্রান্ত পৃথক ৯টি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনগুলোতে বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তিপত্র অনুযায়ী তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন—

  • মো. সাইদুর রহমান, সচিব, স্বাস্থ্য সেবা বিভাগ;
  • শীষ হায়দার চৌধরী, সচিব, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ;
  • সিদ্দিক জোবায়ের, মহাপরিচালক, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমি;
  • মোহাম্মদ ইউসুফ, সিনিয়র সচিব, ভূমি আপিল বিভাগ;
  • মমতাজ আহমেদ, সিনিয়র সচিব, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়;
  • ড. মো. মোখলেসুর রহমান, সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন;
  • এম এ আকমল হোসেন আজাদ, সিনিয়র সচিব, পরিকল্পনা কমিশন;
  • বেগম শরিফা খান, বিকল্প নির্বাহী পরিচালক, বিশ্ব ব্যাংক;
  • ড. কাইয়ুম আরা বেগম, সচিব, পরিকল্পনা কমিশন।

উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনগুলোতে পৃথকভাবে উল্লেখ করা হয়েছে যে, সংশ্লিষ্টদের চুক্তির অবশিষ্ট সময় আর বহাল থাকছে না।

একযোগে এতসংখ্যক চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের ঘটনায় প্রশাসনিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে সরকারিভাবে বিস্তারিত কোনও ব্যাখ্যা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ