Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৫২, ৯ এপ্রিল ২০২৬

আপডেট: ১২:০২, ৯ এপ্রিল ২০২৬

ট্রাইব্যুনালে হাজির ৬ আসামি; সরাসরি সম্প্রচার

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ

আবু সাঈদ হত্যা মামলার রায় আজ
ফাইল ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলার বহুল প্রতীক্ষিত রায় আজ ঘোষণা করা হবে। এ রায়কে ঘিরে দেশজুড়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ রায় ঘোষণার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে মামলার ছয় আসামিকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম জানিয়েছেন, গুরুত্বপূর্ণ এ রায় ঘোষণার পুরো কার্যক্রম বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হবে, যাতে সাধারণ মানুষও তা দেখতে পারেন।

এর আগে গত ৫ মার্চ ট্রাইব্যুনাল এ মামলার রায়ের জন্য ৯ এপ্রিল দিন নির্ধারণ করেন। রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক শেষ হওয়ার পর গত ২৭ জানুয়ারি মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখা হয়।

তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায়, জুলাই আন্দোলনের প্রথম শহীদ হিসেবে পরিচিত আবু সাঈদ হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদন গত বছরের ২৬ জুন প্রসিকিউশনের কাছে জমা দেয়া হয়। পরে ৩০ জুন ট্রাইব্যুনাল অভিযোগ আমলে নেয় এবং বিচার প্রক্রিয়া শুরু হয়।

মামলায় মোট ৩০ জনকে আসামি করা হলেও এর মধ্যে ছয়জন গ্রেপ্তার হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন। তারা হলেন—পুলিশের উপপরিদর্শক (এসআই) আমীর হোসেন, কনস্টেবল সুজন চন্দ্র রায়, বেরোবির প্রক্টর শরীফুল ইসলাম, তৎকালীন নিষিদ্ধ ঘোষিত জঙ্গি ছাত্রলীগের বেরোবি শাখার সাধারণ সম্পাদক এমরান চৌধুরী আকাশ, সহকারী রেজিস্ট্রার রাফিউল হাসান রাসেল এবং কর্মচারী আনোয়ার পারভেজ আপেল।

গত বছরের ৬ আগস্ট ৩০ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হয়। পরে ২৭ আগস্ট সূচনা বক্তব্যের মাধ্যমে বিচার কার্যক্রম শুরু হয়। পলাতক আসামিদের পক্ষে রাষ্ট্রীয় খরচে চারজন আইনজীবীও নিয়োগ দেয় ট্রাইব্যুনাল।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ২০২৪ সালের ১৬ জুলাই রংপুরে সংঘর্ষ চলাকালে নিহত হন আবু সাঈদ। তার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় এবং আন্দোলন আরও বেগ পায়। এরই ধারাবাহিকতায় ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যমে আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা