Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৫:৪৩, ১৩ এপ্রিল ২০২৬

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ
ফাইল ছবি

জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্য পদত্যাগ করেছেন। কমিশন সংক্রান্ত অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল হয়ে আগের আইন পুনর্বহাল হওয়ায় তারা দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নেন বলে জানা গেছে। পদত্যাগের পর কমিশনের পক্ষ থেকে একটি খোলাচিঠি গণমাধ্যমে পাঠানো হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৯ এপ্রিল) জাতীয় সংসদে জাতীয় মানবাধিকার কমিশন (রহিতকরণ ও পুনঃপ্রচলন) বিল কণ্ঠভোটে পাস হয়। বিল অনুযায়ী, তা অবিলম্বে কার্যকর হবে এবং রাষ্ট্রপতির অনুমোদনের পর গেজেট প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কার্যকর হবে।

বিল পাসের মাধ্যমে অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা অধ্যাদেশ বাতিল করে ২০০৯ সালে আওয়ামী লীগ সরকারের সময় প্রণীত ‘জাতীয় মানবাধিকার কমিশন আইন’ পুনরায় চালু করা হয়।

পদত্যাগ প্রসঙ্গে বিদায়ী কমিশনের সদস্য নূর খান বলেন, সরকারের পক্ষ থেকে তাদের পদত্যাগ করতে বলা হয়নি। তবে পরিস্থিতি নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হওয়ায় এবং আগের অধ্যাদেশের ভিত্তিতে তাদের নিয়োগ হওয়ায়, আইন পরিবর্তনের পর দায়িত্বে থাকা সমীচীন মনে করেননি তারা।

অন্যদিকে জাতীয় মানবাধিকার কমিশনের সচিব কুদরত-এ-ইলাহী বলেন, অধ্যাদেশ বাতিল হওয়ায় আগের কমিশনের কার্যকারিতা স্বয়ংক্রিয়ভাবে শেষ হয়ে গেছে। তবে পদত্যাগপত্র বা খোলাচিঠি তিনি এখনও দেখেননি বলেও জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা