Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০২:১৮, ২৫ এপ্রিল ২০২৬

দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি পুলিশের

সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা

সংসদসহ গুরুত্বপূর্ণ স্থাপনায় জঙ্গি হামলার শঙ্কা
ছবি: সংগৃহীত

দেশের জাতীয় ও কৌশলগত গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে লক্ষ্য করে সম্ভাব্য জঙ্গি হামলার আশঙ্কায় সতর্কতা জারি করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নেয়া এ পদক্ষেপে দেশের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

পুলিশ সদর দফতরের একজন ডেপুটি ইন্সপেক্টরের স্বাক্ষরিত একটি চিঠির মাধ্যমে বৃহস্পতিবার (২৩ এপ্রিল) এ সতর্কতা জারি করা হয় বলে জানা গেছে।

গোয়েন্দা সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, নিষিদ্ধ একটি জঙ্গি সংগঠনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু ব্যক্তি নিয়মিত যোগাযোগ করছে এবং সমন্বিত হামলার পরিকল্পনা করতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সম্ভাব্য লক্ষ্যবস্তু হিসেবে দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার তালিকায় রয়েছে জাতীয় সংসদ ভবন, বিভিন্ন পুলিশ ও সামরিক স্থাপনা, ধর্মীয় উপাসনালয়, বিনোদন কেন্দ্র এবং গুরুত্বপূর্ণ অবকাঠামো।

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সূত্র জানায়, হামলা চালাতে বিভিন্ন কৌশল ব্যবহার করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা জাতীয় নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়ে তুলেছে।

পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদর দফতর থেকে দেশের সব ইউনিটকে নিরাপত্তা জোরদার করার নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং গোয়েন্দা তৎপরতা আরও সক্রিয় করার নির্দেশনা দেয়া হয়েছে।

এ সতর্কতা সিআইডি, এসবি, সিটিটিসি এবং দেশের সব জেলা পুলিশের কাছে পাঠানো হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট বাহিনীগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেয়া হয়েছে।

পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের সতর্কতা নিয়মিত প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হলেও বর্তমান পরিস্থিতিতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকা জরুরি। তবে জাতীয় নিরাপত্তার স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।

সূত্র: টিবিএস

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা