Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:৩৫, ৫ মে ২০২৬

সংরক্ষিত নারী আসন

এমপি হলেন নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ

এমপি হলেন নুসরাত তাবাসসুম, গেজেট প্রকাশ
ফাইল ছবি

জামায়াত নেতৃত্বাধীন ১১-দলীয় জোটের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে গেজেট আকারে প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

মঙ্গলবার (৫ মে) নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও ইসির যুগ্ম সচিব মো. মঈন উদ্দীন খান সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, সংরক্ষিত নারী আসনের নির্বাচনে অংশ নিতে নুসরাত তাবাসসুম মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। যাচাই-বাছাই শেষে তাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। পরে মঙ্গলবার তার নামে আনুষ্ঠানিক গেজেট প্রকাশ করা হয়েছে।

এর আগে সরকারি চাকরি সংক্রান্ত জটিলতার কারণে জামায়াত জোটের আরেক প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।

গত ২১ এপ্রিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিনে নির্ধারিত সময় শেষ হওয়ার ১৯ মিনিট পর মনোনয়নপত্র জমা দেন নুসরাত তাবাসসুম। সময় অতিক্রম হওয়ায় প্রথমে তার মনোনয়নপত্র গ্রহণ করেননি রিটার্নিং কর্মকর্তা।

পরে তিনি আদালতের শরণাপন্ন হলে আদালত নির্বাচন কমিশনকে তার মনোনয়নপত্র গ্রহণ করে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন। আদালতের নির্দেশনার পর ইসি তার মনোনয়নপত্র গ্রহণ করে যাচাই-বাছাই শেষে ২ মে বৈধ ঘোষণা করে।

সব প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মঙ্গলবার তাকে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে গেজেট প্রকাশ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে আজ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী
তারেক রহমানের হাতে গণতন্ত্র ও মানবাধিকার সুরক্ষিত নয়: নাহিদ
বিটিভি ভবনের সামনে ককটেল, ফরিদপুরে বাসে আগুন
হাসিনার চুক্তি পর্যালোচনায় ঢাকার বক্তব্যে ভারতের বার্তা
রাজধানীতে ককটেলের পর বাসে আগুন
জ্বালানি সংকটে কোনও পোশাক কারখানা বন্ধ হয়নি: বিজিএমইএ
গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ
ভারতে ‘আসসালামু আলাইকুম’ বলায় নারী পুলিশ কর্মকর্তাকে বদলি!
জিন্নাহর রাজনৈতিক ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: পাটওয়ারী
শেখ হাসিনার এ মাসেই আসা উচিত ছিলো, ডিসেম্বর দেরি হয়ে গেছে: ওসি রাকিবুল হাসান
‘সরকারকেই পরিষ্কার করতে হবে তারা এজেন্সি সিন্ডিকেটে জড়িত নয়’
মোদিকে জন্মদিনের শুভেচ্ছা তারেক রহমানের
ডাকসুর এক বছরের খতিয়ান প্রকাশ