Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩১, ৭ মে ২০২৬

আপডেট: ০০:৩২, ৭ মে ২০২৬

এবার বাড়লো লঞ্চভাড়াও

এবার বাড়লো লঞ্চভাড়াও
ফাইল ছবি

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব এবার পড়েছে নৌপথেও। বাসভাড়া বৃদ্ধির পর এবার দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চের যাত্রীভাড়া বাড়িয়েছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত প্রতি কিলোমিটারে জনপ্রতি ভাড়া ১৮ পয়সা বাড়িয়ে ২ টাকা ৯৫ পয়সা নির্ধারণ করা হয়েছে।

বুধবার (৬ মে) নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, নতুন ভাড়া মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে।

নতুন নির্ধারিত ভাড়া অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটারের ক্ষেত্রে প্রতি কিলোমিটারে যাত্রীভাড়া আগের ২ টাকা ৭৭ পয়সা থেকে বেড়ে হয়েছে ২ টাকা ৯৫ পয়সা। আর ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা করা হয়েছে।

এছাড়া সর্বনিম্ন যাত্রীভাড়া ২৯ টাকা থেকে বাড়িয়ে ৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।

ভাড়া বিশ্লেষণে দেখা যায়, প্রথম ১০০ কিলোমিটারের ভাড়া প্রায় ৬ দশমিক ৫০ শতাংশ বেড়েছে। অন্যদিকে ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ভাড়া বেড়েছে প্রায় ৫ দশমিক ৮৮ শতাংশ।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ বিধিমালা-২০১৯-এর বিধি ২৭ অনুযায়ী সরকার এ নতুন ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

এর আগে গত ১৮ এপ্রিল সরকার জ্বালানি তেলের নতুন মূল্য ঘোষণা করে। নতুন দরে ডিজেলের দাম লিটারপ্রতি ১০০ টাকা থেকে বেড়ে ১১৫ টাকা হয়েছে। একই সঙ্গে কেরোসিনের দাম ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রলের দাম ১১৬ টাকা থেকে বাড়িয়ে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়।

জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকেই পরিবহন খাতে ভাড়া সমন্বয়ের দাবি জানিয়ে আসছিলেন মালিকরা। সে ধারাবাহিকতায় এবার নৌপথের ভাড়াও বাড়ানো হলো।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গানে ‘ভাইরাল’ হওয়া বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে: প্রধানমন্ত্রী
এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর পক্ষে নই: জামায়াত আমির
র‌্যাংকিং নয়, সামর্থ্যেই বিশ্বাস হামজার
হাঁস-মুরগি নিয়ে ওসিকে বিদায় জানালেন এলাকাবাসী
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বারিধারায় গাড়িচাপা: চালক কিশোর, মামলায় আসামি অন্যজন
মরিয়মের মৃত্যু তদন্তে নতুন মোড়, মামা ওবায়দুর গ্রেফতার
১৬ দিন বিদ্যুৎহীন আইএইচটি, অনির্দিষ্টকালের ছুটি
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না: পেজেশকিয়ান
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান
আগ্রাসি হয়ে উঠছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় গেলো ৬ প্রাণ
এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ