Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৪, ২৪ সেপ্টেম্বর ২০২৬

এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর পক্ষে নই: জামায়াত আমির

এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর পক্ষে নই: জামায়াত আমির
ছবি: সংগৃহীত

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নতুন বেতনকাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের বেতন-ভাতা বাড়ানোর উদ্যোগ নেয়া হলে তার বিরোধিতা করার কথা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

শফিকুর রহমান বলেন, সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানোর সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুবিধা বাড়ানোর বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানতে পেরেছেন। তার মতে, বর্তমান পরিস্থিতিতে এ ধরনের উদ্যোগ নেয়া হলে তা অসঙ্গত হবে। বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এর বিরোধিতা করবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সংসদ সদস্যরা বেতন বা অর্থ উপার্জনের জন্য সংসদে যাননি; জনগণের প্রয়োজনেই তারা সেখানে গেছেন। দেশের সাধারণ মানুষের আর্থিক অবস্থার উন্নতি হলে জনপ্রতিনিধিরাও তাদের সঙ্গে সে উন্নতির অংশীদার হতে পারেন। তবে তার আগে জনপ্রতিনিধিদের আর্থিক সুবিধা বাড়ানোর পক্ষে নন তিনি।

শফিকুর রহমান বলেন, গোটা সমাজ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন সংসদ সদস্যদের সুযোগ-সুবিধা বাড়ানোর প্রশ্নই ওঠে না। সরকারকে এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, এমন কোনও উদ্যোগ নেয়া হলে বিরোধী দল হিসেবে জামায়াতে ইসলামী এর সুস্পষ্ট বিরোধিতা করবে। 

তিনি আরও বলেন, জামায়াতে ইসলামী সংসদে গেছে জনগণের সেবা করতে, অর্থ উপার্জন করতে নয়। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার আগে সরকারি প্লট ও শুল্কমুক্ত গাড়ির সুবিধা না নেয়ার বিষয়ে তাদের অবস্থানের কথাও তিনি উল্লেখ করেন। তার দাবি, পরবর্তীতে সংসদেও এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে যে কোনও সংসদ সদস্য এসব সুবিধা নেবেন না। 

মতবিনিময় সভায় শফিকুর রহমান দেশের চলমান অর্থনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়েও কথা বলেন। তিনি দাবি করেন, সরকার এক বছরের মধ্যে এক থেকে দেড় কোটি নতুন কর্মসংস্থানের কথা বললেও বর্তমানে অনেকে কর্মসংস্থান হারাচ্ছেন। একই সঙ্গে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি।

জ্বালানি তেলের দাম বাড়ানোর ফলে সাধারণ মানুষের ওপর অতিরিক্ত ব্যয়ের চাপ তৈরি হচ্ছে বলে মন্তব্য করে তিনি বলেন, মূল্যবৃদ্ধির প্রভাব বাইকচালক, যাত্রী ও পণ্য পরিবহনসহ বিভিন্ন ক্ষেত্রে পড়ছে। 

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও কথা বলেন জামায়াতের আমির। তিনি জানান, জ্বালানি, সার, বিদ্যুৎ, আইনশৃঙ্খলা পরিস্থিতি, শিশু নির্যাতন ও হত্যা এবং নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে বিরোধী দল সংসদে নোটিশ দিয়েছে। তবে সব নোটিশ আলোচনায় আনা হচ্ছে না বলে অভিযোগ করেন তিনি। 

এ সময় তিনি বলেন, বিরোধী দল হিসেবে তারা সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চান এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতে চান না। জনগণের স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সরকারের কাছে তাদের বক্তব্য ও পরামর্শ তুলে ধরাই তাদের লক্ষ্য বলে জানান তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গানে ‘ভাইরাল’ হওয়া বিউটি পাল এবার জেলার শ্রেষ্ঠ শিক্ষক
রোহিঙ্গা সংকটের সূচনা মিয়ানমারে, সমাধানও মিয়ানমারে: প্রধানমন্ত্রী
এমপি-মন্ত্রীদের সুবিধা বাড়ানোর পক্ষে নই: জামায়াত আমির
র‌্যাংকিং নয়, সামর্থ্যেই বিশ্বাস হামজার
হাঁস-মুরগি নিয়ে ওসিকে বিদায় জানালেন এলাকাবাসী
ফুডপান্ডার এমডিসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা
বারিধারায় গাড়িচাপা: চালক কিশোর, মামলায় আসামি অন্যজন
মরিয়মের মৃত্যু তদন্তে নতুন মোড়, মামা ওবায়দুর গ্রেফতার
১৬ দিন বিদ্যুৎহীন আইএইচটি, অনির্দিষ্টকালের ছুটি
ঢাকায় অফিস খুলতে আগ্রহী মেটা
গায়ের জোরে ইরানিদের দমানো যাবে না: পেজেশকিয়ান
বোয়িং থেকে আরও ১১ উড়োজাহাজ কিনছে বিমান
আগ্রাসি হয়ে উঠছে ডেঙ্গু ২৪ ঘণ্টায় গেলো ৬ প্রাণ
এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ