Sobar Desh | সবার দেশ নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৬, ২৩ সেপ্টেম্বর ২০২৬

ভোট হতে পারে আগামী বছরের শুরুতে

এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম

৬ জুনের মধ্যে ইউপি নির্বাচন শেষ করার লক্ষ্য, বরাদ্দ ৬ হাজার কোটি টাকা।

এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
ছবি: সংগৃহীত

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে। আগামী বছরের ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে। তবে ভোটের তারিখ চূড়ান্ত করবে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে এক ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

ব্রিফিংয়ে মীর শাহে আলম বলেন, চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা কম। আগামী বছরের প্রথম দিকে এ নির্বাচন শুরু হতে পারে। ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী বছরের ৬ জুনের মধ্যে শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

তিনি স্পষ্ট করে জানান, নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। কমিশনই নির্বাচনের সময়সূচি ও ভোটের তারিখ চূড়ান্ত করবে।

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের জন্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রায় ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। এর মধ্যে সবচেয়ে বেশি বরাদ্দ রাখা হয়েছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের জন্য। ইউপি নির্বাচনে প্রায় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ের পরিকল্পনা রয়েছে।

৬ হাজার ৫৪৪ প্রতিষ্ঠানের ছাদে বসবে সোলার প্যানেল

ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর বিদ্যুৎ উৎপাদন সংক্রান্ত পরিকল্পনাও তুলে ধরেন মীর শাহে আলম।

তিনি জানান, স্থানীয় সরকারের বিভিন্ন অফিস, দপ্তর এবং সংশ্লিষ্ট বিভাগের ভবনের ছাদে সৌরবিদ্যুৎ উৎপাদনের জন্য সোলার প্যানেল স্থাপন করা হবে। এ প্রকল্পের আওতায় মোট ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে সোলার প্যানেল বসানোর পরিকল্পনা রয়েছে।

প্রকল্পটি বাস্তবায়নে আনুমানিক ৩৭০ কোটি টাকা ব্যয় হবে বলে জানান তিনি।

প্রতিমন্ত্রীর দেয়া তথ্য অনুযায়ী, আগামী ২৭ জানুয়ারি থেকে এসব সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন শুরু করার পরিকল্পনা রয়েছে। ছাদে স্থাপিত সৌরবিদ্যুৎ প্রকল্পগুলো থেকে মোট ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উৎপাদিত বিদ্যুতের মধ্যে ১৫০ মেগাওয়াট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো নিজেদের কাজে ব্যবহার করবে। বাকি ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরকারের কাছে বিক্রি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী।

সবার দেশ/এমকেজে

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

এ বছর স্থানীয় নির্বাচন নয়: মীর শাহে আলম
সংসদে পাস হওয়া তিন আইন মানবাধিকার সুরক্ষায় দুর্বল: এইচআরডব্লিউ
চলন্ত মেট্রোর দরজা খুলে বন্ধ ২৬ মিনিট চলাচল বন্ধ
পাহাড় কাটায় বাধা, বনকর্মীদের ওপর হামলায় আহত ২
পাটোয়ারীর বক্তব্য বিকৃত করে ফায়দা লুটের চেষ্টা বিএনপির: এনসিপি
বিদেশে পালানোর চেষ্টা নওফেলের স্ত্রীর
জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনে প্রধানমন্ত্রী তারেক রহমান
রিটেনে পাস করলেই অ্যাডমিট কার্ড নিয়ে আসবা: ফজলুর রহমান
প্রধানমন্ত্রীর সঙ্গে বিশ্বব্যাংক প্রেসিডেন্টের বৈঠক
আইসিসির সদস্যদের পদত্যাগের আহ্বান ট্রাম্পের
ভুটান-মালদ্বীপের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
১০ কোটি টাকার সেতুতে বাঁশ দিয়ে ঢালাই, গ্রেফতার ১
নায়িকার সঙ্গে গোপন সম্পর্ক লিখে তোপের মুখে নওয়াজ
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, নিখোঁজ ২
সিদ্ধান্তের টেবিলে তরুণদের জায়গা দিতে হবে: খলিলুর রহমান
যুক্তরাষ্ট্রে শত শত ফ্লাইট বাতিল, ৯৭ ফ্লাইট বিলম্ব
বাসভাড়া বাড়লো ১৭ পয়সা