Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:০৪, ৩১ জানুয়ারি ২০২৫

মালয়েশিয়ায় নারী কর্মীদের না যাওয়ার অনুরোধ

মালয়েশিয়ায় নারী কর্মীদের না যাওয়ার অনুরোধ
ফাইল ছবি

মালয়েশিয়ায় কাজের উদ্দেশ্যে যাওয়া নারীরা বিভিন্ন চক্রের দ্বারা প্রতারণার শিকার হচ্ছে বলে জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন। এক বিজ্ঞপ্তিতে হাইকমিশন থেকে এ কথা জানানো হয়। এতে মালয়েশিয়ার সঙ্গে এ সংক্রান্ত কোনো চুক্তি না থাকায় সাধারণ কর্মী হিসেবে বাংলাদেশি নারীদের মালয়েশিয়ায় না যাওয়ার অনুরোধ জানিয়েছে হাইকমিশন।

শুক্রবার (৩১ জানুয়ারি) দেয়া এ বিজ্ঞপ্তিতে বলা হয়, নারী কর্মীদের বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় নেয়ার লক্ষ্যে বর্তমানে দেশটির সরকারের সঙ্গে বাংলাদেশ সরকারের কোনো চুক্তি নেই। 

একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নারী কর্মীদের বিভিন্নভাবে কর্মসংস্থান নিশ্চিতের প্রতিশ্রুতি দিচ্ছে। নিয়ম বহির্ভূতভাবে ট্যুরিস্ট বা অন্যান্য ভিসায় নারীদের মালয়েশিয়ার নিয়ে প্রতারিত করছে। 

এ ধরনের কর্মকাণ্ডে বাংলাদেশি নারীকর্মীদের আর্থিক কিংবা মানসিক ক্ষতির আশঙ্কা রয়েছে। এছাড়া এ ধরনের কর্মকাণ্ডে মালয়েশিয়ায় বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক মনোভাব সৃষ্টি হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসাশিক্ষকদের সঙ্গে এনসিপি নেতাদের সাক্ষাৎ
সরে দাঁড়ালো কওমি, এনসিপির অনুষ্ঠানের এবার বাধা হলো প্রশাসন
লাশের পাহাড় নেপাল, মর্গে ঠাঁই নেই
দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
শামসুদ্দীন ইলিয়াস শাহ ও বাঙালি মুসলমানের আত্মপরিচয় নিয়ে সিম্পোজিয়াম
পিংক বাসে নারী চালক নিয়োগ, সাক্ষাৎকারেই চাকরি
স্বর্ণের দামে বড় ধস, ভরিতে কমেছে ৭,১১৫ টাকা
নেপালে বন্যা-ভূমিধসে মৃত ৬২৩, নিখোঁজ ২ হাজার
হাসনাতের বক্তব্যে উত্তাল ব্রাহ্মণবাড়িয়া
দেশে ফিরে নেপালে ভয়াবহ দুর্যোগের বর্ণনা দিলেন অপু বিশ্বাস
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিমি যানজট
গোসলে নেমে প্রাণ গেলো পাঁচ বোনের
ইরান যুদ্ধের ৬ বড় বৈশ্বিক পরিণতি
বিনা খরচে প্রথম বহরে মালয়েশিয়া যাবেন ১০ হাজার কর্মী
বাংলাদেশের ‘মক্কা প্রতিরক্ষা চুক্তি’ নিয়ে নজর ভারতের
স্বরাষ্ট্রমন্ত্রী উত্তর না পেরে শাহবাগ-পল্টনের প্রসঙ্গ আনেন: সারজিস
দুমকিতে যুবদলের আনন্দ মিছিলে হামলা, আহত ৫
বাইকে নিথর তরুণী, জানালেন কী হয়েছিলো
নেপালে বন্যায় প্রাণহানি ৫৭৯, নিখোঁজ ২ হাজার
২০৩০ সালে অর্থনীতিতে মালয়েশিয়া-থাইল্যান্ডকে ছাড়াবে বাংলাদেশ