Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০২, ২ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ০১:০৩, ২ ফেব্রুয়ারি ২০২৫

স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি বিষয়টি নিশ্চিত করেছে

ভূমধ্যসাগর উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার

ভূমধ্যসাগর উপকূলে ২০ বাংলাদেশির লাশ উদ্ধার
ছবি: সংগৃহীত

লিবিয়ার ভূমধ্যসাগরের উপকূলবর্তী তীর থেকে অন্তত ২০ বাংলাদেশির লাশ উদ্ধার করা হয়েছে। ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ দেশটির পূর্বাঞ্চলের ব্রেগা উপকূলীয় তীরে ভেসে এসেছে বলে জানা গেছে। স্থানীয় রেড ক্রিসেন্ট সোসাইটি বিষয়টি নিশ্চিত করেছে। যদিও দেশটির কর্তৃপক্ষ নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি বলেই দাবি করেছে।

শনিবার (১ ফেব্রুয়ারি) ত্রিপোলির বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানায়।

এ বিষয়ে লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের অফিশিয়াল পেজ থেকে বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) দেয়া এ সংক্রান্ত একটি পোস্টে বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানানো যাচ্ছে যে, লিবিয়ার পূর্বাঞ্চলে ভূমধ্যসাগরের উপকূলবর্তী ব্রেগা তীর থেকে বিগত দুদিনে বেশ কয়েকজন অভিবাসীর লাশ উদ্ধার করা হয়েছে বলে বাংলাদেশ দূতাবাস বিভিন্ন সূত্রে জানতে পেরেছে।

স্থানীয় উদ্ধারকারী কর্তৃপক্ষের মতে, অভিবাসন প্রত্যাশীদের একটি নৌকা ভূমধ্যসাগরে ডুবে যাওয়ার পর এসব লাশ ব্রেগা তীরে ভেসে এসেছে। এছাড়া উদ্ধারকৃত লাশগুলোর মধ্যে বাংলাদেশি নাগরিক থাকার আশঙ্কার কথা বিভিন্ন সূত্রে জানা গেলেও, এ বিষয়ে বাংলাদেশ দূতাবাস এখনো নিশ্চিত হতে পারেনি। 

তবে বিস্তারিত তথ্য সংগ্রহের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে ঘনিষ্ঠভাবে যোগাযোগ রক্ষা করছে।

এমন প্রেক্ষিতে ওই দুর্ঘটনায় মৃত, আহত বা ক্ষতিগ্রস্ত বাংলাদেশি নাগরিকদের বিষয়ে যে কোনো তথ্য জানানোর জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা যাচ্ছে। 

তথ্য জানাতে ফেসবুক কমেন্টে অথবা দূতাবাসের নিম্নোক্ত দাপ্তরিক মোবাইল নম্বরে (+২১৮৯১৬৯৯৪২০২ এবং +২১৮৯১৬৯৯৪২০৭) যোগাযোগ করা যাবে বলে জানানো হয়।

ত্রিপোলিতে অবস্থিত বাংলাদেশি দূতাবাসের কর্মকর্তারাও বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন। তারা জানিয়েছেন, দূতাবাস এসব ব্যক্তিদের পরিচয় শনাক্তের চেষ্টা করছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী