জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির শপথ নিলেন ড. খলিল
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে শপথ নিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত ৯টার পর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নবনির্বাচিত সভাপতি হিসেবে তার আনুষ্ঠানিক শপথ অনুষ্ঠিত হয়।
শপথ গ্রহণের মধ্য দিয়ে আগামী এক বছরের জন্য জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করলেন ড. খলিলুর রহমান। বিশ্বের প্রায় সব দেশের প্রতিনিধিত্ব থাকা জাতিসংঘের এ গুরুত্বপূর্ণ বহুপক্ষীয় ফোরামের কার্যক্রম পরিচালনায় তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।
এদিকে, বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাত ১টায় জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্লেনারি সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় সভাপতিত্ব করবেন ড. খলিলুর রহমান।
এর মধ্য দিয়ে জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হবে। সভাপতির দায়িত্বে থেকে তিনি সাধারণ পরিষদের বিভিন্ন বৈঠক ও কার্যক্রম পরিচালনা করবেন।
সবার দেশ/কেএম




























