Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:০৯, ৬ মার্চ ২০২৬

জাতিসংঘের সভাপতি পদে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী

জাতিসংঘের সভাপতি পদে কূটনীতিকদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের পক্ষে সমর্থন চেয়ে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শুক্রবার (৬ মার্চ) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কূটনীতিকদের সম্মানে আয়োজিত ইফতার অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার ও কূটনৈতিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলে বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, মানবাধিকার সুরক্ষা, মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা এবং সমাজে সহনশীলতার সংস্কৃতি গড়ে তুলতে তার সরকার প্রতিশ্রুতিবদ্ধ। একই সঙ্গে রাষ্ট্র পরিচালনার সব স্তরে দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার কথাও জানান তিনি।

প্রধানমন্ত্রী আরও বলেন, আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশ দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা রাখতে চায়। সে লক্ষ্যেই জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের প্রার্থী হিসেবে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানকে মনোনয়ন দেয়া হয়েছে এবং তার পক্ষে আন্তর্জাতিক সমর্থন প্রত্যাশা করা হচ্ছে।

ইফতার অনুষ্ঠানে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে কূটনীতিকরা একসঙ্গে ইফতার করেন এবং বাংলাদেশের সঙ্গে তাদের দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশে ছিলেন তার স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান।

এ ছাড়া অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ আয়োজনের মাধ্যমে বাংলাদেশ ও বন্ধুপ্রতিম দেশগুলোর মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করা হয়।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী