Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:০৫, ৫ ফেব্রুয়ারি ২০২৫

বিচার বিভাগ পৃথকীকরণে আমরা বদ্ধ পরিকর: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পৃথকীকরণে আমরা বদ্ধ পরিকর: প্রধান বিচারপতি
ছবি: সংগৃহীত

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, আমরা বিচার বিভাগে কার্যকর পৃথকীকরণে ও বিচার সেবা সহজিকীকরণে বদ্ধ পরিকর। এ নিয়ে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা বস্তবায়নে কাজ করছে বিচার বিভাগ। তিনি মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) National Defence College এর আমন্ত্রণে ব্রিগ্রেডিয়ার জেনারেল ও তদুর্ধ পর্যায়ের বাংলাদেশী ও বিদেশী সামরিক কর্মকর্তা এবং যুগ্ম-সচিব ও তদুর্ধ পর্যায়ের বেসামরিক কর্মকর্তাদের সমন্বয়ে পরিচালিত কোর্সে রিসোর্স পার্সন (Resource Person)  হিসেবে অভিভাষণ প্রদান অনুষ্ঠানে এ কথা বলেন।   

প্রধান বিচারপতি বাংলাদেশের বিচার ব্যবস্থা সম্পর্কে কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা প্রদান করেন। তিনি তার বক্তব্যে এ ভূ-খণ্ডে আইন ও বিচার ব্যবস্থার উদ্ভব ও বিকাশ, আইনের বিভিন্ন তাত্ত্বিক ও প্রায়োগিক বিষয়সহ বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন। এরমধ্যে রয়েছে, বাংলাদেশের আদালত ব্যবস্থাপনা, আইনের শাসন প্রতিষ্ঠা ও সুশাসন নিশ্চিতকরণে বিচার বিভাগের ভূমিকা, জাতীয় নিরাপত্তা ও স্থিতিশীলতার ক্ষেত্রে বিচার বিভাগের স্বাধীনতার গুরুত্ব, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় দেশের উচ্চ আদালতের Judicial Activism ইত্যাদি। 

এছাড়া, কোর্সে অংশগ্রহণকারীদের সম্মুখে তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণের পর বিগত ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে তার ঘোষিত বিচার বিভাগ সংস্কার সংক্রান্ত রোডম্যাপ এর বিস্তারিত রূপরেখা তুলে ধরেন। 

বিগত ৪ (চার) মাসে উক্ত রোডম্যাপ বাস্তবায়নের যে তাৎপর্যপূর্ণ অগ্রগতি সাধিত হয়েছে সে সম্পর্কে তিনি কোর্সে অংশগ্রহণকারী উচ্চ পর্যায়ের সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের ধারণা প্রদান করেন। বিশেষ করে, উচ্চ আদালতের বিচারক নিয়োগে স্বচ্ছতা আনয়নে তার উদ্যোগে প্রণীত Judicial Appointment Council এর মাধ্যমে সুপ্রীম কোর্টের বিচারক নিয়োগে মেধাভিত্তিক নিয়োগের  দ্বার উন্মোচিত হয়েছে মর্মে তিনি সকলকে অবহিত করেন রেফাত রহমান।

এছাড়া, বিচার বিভাগের জবাবদিহিতা নিশ্চিতকল্পে তার নেতৃত্বাধীন সুপ্রীম জুডিসিয়াল কাউন্সিল সক্রিয় রয়েছে মর্মে তিনি তার বক্তব্যে উল্লেখ করেন। বিচার বিভাগে কার্যকর পৃথকীকরণে ও বিচার সেবা সহজিকীকরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী বিভিন্ন পরিকল্পনা বস্তবায়নে তিনি বদ্ধ পরিকর রয়েছেন মর্মে তার বক্তব্যে জানান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা