Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ১১ নভেম্বর ২০২৬

জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সাক্ষাৎ

জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সাক্ষাৎ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন বায়োফার্মা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ। এ সময় দেশের ওষুধশিল্পের অগ্রগতি, আন্তর্জাতিক বাজারে ওষুধ রফতানি বৃদ্ধি এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় করণীয় নিয়ে আলোচনা হয়।

গত ৪ নভেম্বর প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ডা. লকিয়ত উল্লাহর সঙ্গে উপস্থিত ছিলেন বায়োফার্মা লিমিটেডের আন্তর্জাতিক ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান আলা উদ্দিন খান আকাশ।

সাক্ষাৎকালে ডা. লকিয়ত উল্লাহ বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনকে তার গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় দায়িত্ব পালনের জন্য শুভেচ্ছা ও অভিনন্দন জানান। একই সঙ্গে দেশ ও জাতির কল্যাণে তার অব্যাহত অবদান এবং দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন।

এ সময় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয় এবং বায়োফার্মা লিমিটেডের পক্ষ থেকে বিশেষ সম্মাননা স্মারক প্রদান করা হয়।

মতবিনিময় সভায় বাংলাদেশের ওষুধশিল্পের বর্তমান অগ্রগতি, ভবিষ্যৎ সম্ভাবনা এবং আন্তর্জাতিক বাজারে দেশীয় ওষুধের রফতানি সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে বায়োফার্মার অবস্থান আরও সুদৃঢ় করা, নতুন বাজারে প্রবেশ, বৈশ্বিক ব্যবসায়িক অংশীদারত্ব বৃদ্ধি এবং বাংলাদেশের মানসম্মত ওষুধের আন্তর্জাতিক পরিচিতি ও গ্রহণযোগ্যতা বাড়ানোর বিষয়ে গুরুত্ব দেয়া হয়।

এ সময় বায়োফার্মার ব্যবস্থাপনা পরিচালক ডা. লকিয়ত উল্লাহ প্রতিষ্ঠানের ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কৌশল এবং দেশের ওষুধ রফতানি খাতে অবদান বাড়াতে নেওয়া দীর্ঘমেয়াদি উদ্যোগগুলো তুলে ধরেন।

আলোচনায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপন বায়োফার্মার ভবিষ্যৎ পরিকল্পনা ও আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের উদ্যোগকে স্বাগত জানান। পাশাপাশি দেশের ওষুধশিল্পের উন্নয়নে সরকারের সংশ্লিষ্ট পর্যায় থেকে প্রয়োজনীয় সহযোগিতা ও সহায়তা দেয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করেন।

সাক্ষাতে এলডিসি বা স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী সময়ে শিল্প ও বাণিজ্য খাতে সম্ভাব্য চ্যালেঞ্জ নিয়েও আলোচনা হয়। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের আশঙ্কা, এলডিসি উত্তরণের পর দেশের যেসব শিল্প খাত সবচেয়ে বেশি প্রতিযোগিতার মুখে পড়তে পারে, তার মধ্যে ওষুধশিল্প অন্যতম।

এ পরিস্থিতিতে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা সক্ষমতা ধরে রাখা, নতুন রফতানি বাজার তৈরি, বিদ্যমান বাজার সম্প্রসারণ এবং ওষুধ রফতানি বৃদ্ধিতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা নিশ্চিত করার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পায়।

বায়োফার্মার পক্ষ থেকে জানানো হয়, এলডিসি উত্তরণ-পরবর্তী বাস্তবতায় আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের ওষুধশিল্পের অবস্থান ধরে রাখতে সরকারি নীতিগত সহযোগিতা, শিল্প খাতের দূরদর্শী নেতৃত্ব এবং বেসরকারি প্রতিষ্ঠানের উদ্ভাবনী উদ্যোগের সমন্বয় প্রয়োজন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর উপদেষ্টা জহির উদ্দিন স্বপনের মূল্যবান সময়, আন্তরিকতা ও গঠনমূলক মতামতের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন ডা. লকিয়ত উল্লাহ। একই সঙ্গে জহির উদ্দিন স্বপনের চিন্তাভাবনা ও নেতৃত্বের প্রশংসা করে তার নেতৃত্বে সরকারের কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

আওয়ামী সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিএনপি-জামায়াত-এনসিপি
রাতারগুলের রিসোর্টে সভা করেন রনজিত
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিরোধীদলের উদ্বেগ
আন্তালিয়ায় এরদোয়ানের সঙ্গে তারেক রহমানের বৈঠক
হাসিনার ‘প্রত্যর্পণ’ আইনে সমাধান হবে: ভারত
শ্যামলীতে বাসে আগুন
দুয়েকটি গাড়িতে আগুন দিলেই আইনশৃঙ্খলার অবনতি হয় না: স্বরাষ্ট্রমন্ত্রী
জহির উদ্দিন স্বপনের সঙ্গে বায়োফার্মার এমডির সাক্ষাৎ
হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি ছাত্রশক্তির
যুক্তরাষ্ট্রকে ‘আত্মসমর্পণের’ আহ্বান ইরানের
হাসিনার ফেরার গুজবে কোলকাতায় বিপাকে আ.লীগ নেতারা
তুরস্কের উদ্দেশে সস্ত্রীক ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
মাদরাসায় ভয়াবহ আগুন, অসুস্থ ৪৮ ছাত্র বার্ন ইনস্টিটিউটে
এনসিপির নারী শক্তির সদস্য সচিব পাইলট ফারিয়াল
হাসিনা ঠেকাতে একাট্টা বিএনপি-জামায়াত-এনসিপি
বক্তব্য লাউড অ্যান্ড ক্লিয়ার, আমরা রাজপথে আছি: প্রধানমন্ত্রী
ফার্মগেটের পর এবার মিরপুরে বাসে আগুন
যাত্রীবাহী বাসে মিলল ১৪ কেজি গাঁজা, গ্রেফতার ২
গুগলে বয়স ৩৩, আসলটা জানালেন সাদিয়া