Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫

আপডেট: ২২:১৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫

গাজীপুরে ছাত্র জনতার ওপর হামলা

ডিআইজি মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক

ডিআইজি মোল্যা নজরুলসহ ৪ পুলিশ কর্মকর্তা আটক
ডিআইজি মোল্যা নজরুল। ফাইল ছবি

গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলামসহ চার পুলিশ কর্মকর্তাকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাতে দেশের বিভিন্ন স্থান থেকে পুলিশের বিভিন্ন ইউনিটের সদস্যরা তাদের আটক করেন। আটকের বিষয়টি আজ শনিবার রাতে গণমাধ্যমকে নিশ্চিত করেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

আইজিপি বলেন, বাংলাদেশ পুলিশের এক ডিআইজি ও তিন পুলিশ সুপারকে আটক করা হয়েছে। পুলিশের বিভিন্ন ইউনিট থেকে তাদের আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবি বিষয়টি দেখছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন মামলা রয়েছে।

আটক ব্যক্তিদের মধ্যে রয়েছেন রাজশাহী সারদা একাডেমিতে সংযুক্ত থাকা গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সাবেক কমিশনার মোল‍্যা নজরুল ইসলাম, রংপুর রেঞ্জে সংযুক্ত পুলিশ সুপার আব্দুল মান্নান ও আবুল হাসনাত এবং নীলফামারীর ইন সার্ভিস ট্রেনিং সেন্টারের কমান্ড্যান্ট পুলিশ সুপার আসাদুজ্জামান।

সবার দেশ/এমকেজে

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা