Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:০২, ২০ ফেব্রুয়ারি ২০২৫

বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ভারতে 

বাংলাদেশ বিমানের জরুরি অবতরণ ভারতে 
ছবি: সংগৃহীত

প্রযুক্তিগত সমস্যার কারণে ঢাকা থেকে ছেড়ে যাওয়া দুবাইগামী বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান ভারতের মহারাষ্ট্রের নাগপুর বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। বৃহস্পতিবার (ফেব্রুয়ারি)  ৪০৮ জন আরোহী নিয়ে ফ্লাইটটি অবতরণ করে সেখানে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর মেলেনি। ভারতের একাধিক গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।

নাগপুর বিমানবন্দরের পরিচালক আবিদ রুহি জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে বিমানটি অবতরণে বাধ্য হয়েছে। অবতরণের পর বিমানের সকল যাত্রীকে নিরাপদে বিমান থেকে নামিয়ে আনা হয়েছে বলে জানান তিনি।

বিমানবন্দরের এক কর্মকর্তা জানিয়েছেন, যাত্রীরা সকলেই নিরাপদে রয়েছে। তাদের ভিন্ন একটি ফ্লাইটে গন্তব্যে পৌঁছে দেয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। সূত্র: ইন্ডিয়া টুডে ও টাইমস অব ইন্ডিয়া

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত