Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:১৯, ২১ ফেব্রুয়ারি ২০২৫

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত

মালয়েশিয়ার বিমানবন্দর থেকে ৪৫ বাংলাদেশিকে ফেরত
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থা (একেপিএস) কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ৪৫ বাংলাদেশিসহ ৬৮ বিদেশিকে আটক করেছে। আটকদের মধ্যে ১৬ জন পাকিস্তানি ও ৭ জন ভারতীয় নাগরিক রয়েছেন। বুধবার (১৯ ফেব্রুয়ারি) মালয়েশিয়ার স্থানীয় সময়ে এই ঘটনা ঘটে।

একেপিএস-এর বিবৃতিতে জানানো হয়েছে, আটক ব্যক্তিরা পর্যটক হিসেবে প্রবেশের দাবি করলেও ইমিগ্রেশন কাউন্টারের দিকে না গিয়ে বিমানবন্দরের খাবারের দোকান ও অন্যান্য স্থানে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। ধারণা করা হচ্ছে, তারা বিশেষ কারও জন্য অপেক্ষা করছিলেন।

পরে তাদের কেএলআইএ ইমিগ্রেশন অপারেশন অফিসে নিয়ে যাওয়া হয়। কাগজপত্র যাচাই-বাছাই শেষে ৪৫ বাংলাদেশিসহ সবাইকে আনুষ্ঠানিকভাবে প্রবেশের অনুমতি না দিয়ে ‘নোটিশ টু লিভ’ (এনটিএল) প্রদান করা হয়, অর্থাৎ তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে।

একেপিএস জানিয়েছে, ১৮ ফেব্রুয়ারির মধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ সংখ্যক এনটিএল রেকর্ড করা হয়েছে। ১ জানুয়ারি থেকে ১৮ ফেব্রুয়ারির মধ্যে কেএলআইএর নজরদারি দল ২,৬৫৪ বিদেশিকে পরীক্ষা করেছে, যার মধ্যে ৯০০ জন প্রকৃত পর্যটক না হওয়ায় তাদের প্রবেশের অনুমতি বাতিল করা হয়েছে।

সংস্থাটি আরও জানিয়েছে, মালয়েশিয়ায় প্রবেশের জন্য নির্ধারিত নিয়ম মেনে চলতে হবে, অন্যথায় বিদেশিদের ফেরত পাঠানো হবে। সীমান্ত নিরাপত্তা আরও কঠোর করা হবে বলেও জানানো হয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা