Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪২, ২৬ ফেব্রুয়ারি ২০২৫

ডিসেম্বরে জাতীয় নির্বাচন করলে আগে স্থানীয় ভোট সম্ভব নয়: ইসি আনোয়ারুল

ডিসেম্বরে জাতীয় নির্বাচন করলে আগে স্থানীয় ভোট সম্ভব নয়: ইসি আনোয়ারুল
ছবি: সংগৃহীত

স্থানীয় নির্বাচন আগে করতে গেলে ডিসেম্বরে জাতীয় নির্বাচন সম্ভব নয়। কারণ স্থানীয় নির্বাচনের জন্য একবছরের মতো সময় প্রয়োজন। তবে ডিসেম্বরকে সামনে রেখেই জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার (ইসি) আনোয়ারুল ইসলাম সরকার।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে মুন্সিগঞ্জে ভোটার তালিকা হালনাগাদ বিষয়ে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

আনোয়ারুল ইসলাম বলেন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আগামী ডিসেম্বর বা পরের বছর জুনে নির্বাচনের কথা বলেছেন। জনগনও ভোট দিতে আগ্রহী। এ সময় ভোটার তালিকা হালনাগাদে ভালো সারা পাওয়া যাচ্ছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, সংসদ নির্বাচনের আসন পুনঃবিন্যাসের জন্য বিদ্যমান আইনের সংস্কার প্রয়োজন। সেটির কাজ চলমান রয়েছে। এ সময় আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলেও মন্তব্য করেন তিনি।
 
সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা