Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১০, ৫ জানুয়ারি ২০২৫

আপডেট: ১৩:১২, ৫ জানুয়ারি ২০২৫

ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই: সিইসি

ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই: সিইসি
ছবি: সবার দেশ

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন বলেছেন, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনই বর্তমান নির্বাচন কমিশনের (ইসি) প্রধান লক্ষ্য। তিনি ৫ জানুয়ারি, রোববার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউটে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে প্রশিক্ষকদের প্রশিক্ষণ অনুষ্ঠানে এ মন্তব্য করেন। তিনি বলেন, ভোটারদের বঞ্চনা ঘোচাতে চাই এবং আমরা তা বাস্তবায়ন করতে চাই।

এসময় সিইসি জানান, ২০ জানুয়ারি থেকে বাড়ি বাড়ি গিয়ে নতুন ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে এবং এতে প্রশিক্ষিত প্রায় এক লাখ লোকবল অংশগ্রহণ করবে। তিনি সকলের সহযোগিতা চান যাতে ভোটার তালিকা হালনাগাদ ও সঠিক হয়।

সিইসি আরও বলেন, বর্তমান নির্বাচন কমিশন একটি ক্রান্তিকালীন সময়ের কমিশন। সরকারের সমর্থনে আমরা কাজ করছি এবং দেশবাসীর প্রত্যাশা পূরণের জন্য সব ধরনের সংস্কার বাস্তবায়ন করা হবে।

তিনি উল্লেখ করেন, আগের তত্ত্বাবধায়ক সরকারের আমলে অনেক সংস্কার বাস্তবায়ন হয়নি, কিন্তু এখন নির্বাচন কমিশন সংস্কার কমিশনের সুপারিশ অনুযায়ী আইন-কানুনে পরিবর্তন আনতে প্রস্তুত। 

সিইসি বলেন, এখন পর্যন্ত দেশের ভোটার সংখ্যা প্রায় ১২ কোটি ৩৬ লাখ, এবং ২ জানুয়ারি পর্যন্ত ১৮ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। তিনি আরও বলেন, ভোটাধিকার থেকে বঞ্চিত ১৮ কোটি মানুষের কষ্ট দূর করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এ অনুষ্ঠানে চার নির্বাচন কমিশনার এবং ইসি সচিব উপস্থিত ছিলেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা