Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০৪:১১, ১৫ মার্চ ২০২৫

ভুয়া মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার!

ভুয়া মুক্তিযোদ্ধা সাধন চন্দ্র মজুমদার!
ছবি: সংগৃহীত

ভুয়া মুক্তিযোদ্ধা আখ্যা দিয়ে সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের নাম মুক্তিযোদ্ধার গেজেট থেকে বাতিলের দাবি জানিয়েছেন নওগাঁর মুক্তিযোদ্ধারা।

মহাদেবপুর মুক্তিযুদ্ধ অফিস চত্বরে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। এতে সাবেক জেলা কমান্ডার সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোতাকাব্বের হোসেন, আব্দুর রহমান, এস এম জাহিদুল ইসলাম, মইনুদ্দিন মাস্টার, মোহাম্মদ নুরুন্নবীসহ অন্যান্য মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, বিগত ১৬ বছরে প্রায় লক্ষাধিক মুক্তিযোদ্ধার নাম তালিকাভুক্ত করা হলেও এর মধ্যে অনেক ভুয়া মুক্তিযোদ্ধা অন্তর্ভুক্ত হয়েছেন। স্বৈরশাসনের পতনের আগে মন্ত্রণালয় আট হাজার মুক্তিযোদ্ধার গেজেট বাতিল করলেও আরও ৫০ হাজার ভুয়া মুক্তিযোদ্ধার নাম বাতিল করা প্রয়োজন বলে তারা দাবি করেন।

বক্তারা বলেন, নওগাঁয় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার নাম গেজেটে উঠেছে, যার মধ্যে সাধন চন্দ্র মজুমদার অন্যতম। তারা অবিলম্বে এ সাধনের নাম বাতিলের দাবি জানান।

নতুন তথ্য অনুযায়ী ২৫ কোটি টাকার বেশি জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে করা মামলায় সাবেক খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারকে গ্রেফতার দেখানো হয়েছে। পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগরের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. জাকির হোসেন এ বছর বুধবার (৩০ জানুয়ারি) এ আদেশ দেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার