Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২২:৪৩, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০০:০৮, ৯ এপ্রিল ২০২৫

রাজনীতির কূট ‘জ্বালানি’ খুঁজে পেলো এক্সেলারেট!

পিটার হাস কেনো সাক্ষাৎ করলেন ড. ইউনূসের সঙ্গে?

পিটার হাস কেনো সাক্ষাৎ করলেন ড. ইউনূসের সঙ্গে?
ছবি: সংগৃহীত

আজ সকালে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি ‘উষ্ণ’ সাক্ষাৎ অনুষ্ঠিত হলো। সাক্ষাতে অংশ নিলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত পিটার ডি হাস—যিনি এখন আর রাষ্ট্রদূত নন, বরং ‘স্ট্র্যাটেজিক উপদেষ্টা’, মানে জ্বালানির মধ্যে এখন রাজনীতির সুগন্ধ মেশানোর কাজটা তার ঘাড়ে!

পিটার হাস, যিনি কিছুদিন আগেও রাষ্ট্রদূতের চেয়ারে বসে চায়ের কাপে ঝড় তুলতেন, এখন বসছেন কর্পোরেট মিটিংয়ে—পেছনে লোগো ‘এক্সেলারেট এনার্জি’। কী দারুণ নাম—‘ত্বরান্বিত শক্তি’! তবে দেখা যাচ্ছে, শক্তি এখন শুধু জ্বালানিতে নয়, কিছুটা রাজনীতির ইঞ্জিনেও।

বৈঠকের সময় কী আলোচনা হয়েছে, সে বিষয়ে সরকারিভাবে বলা হচ্ছে না কিছুই। তবে রুমের বাতাসে কানে কানে যে খবর ভাসছে—তা হলো, কেউ কেউ LNG নিয়ে কথা বলেছেন, আর কেউ কেউ ‘এলাকার এমপি কে হবেন’ তা নিয়েও চিন্তায় ছিলেন। কে জানে, হয়তো বৈঠকের এক কোণে দাঁড়িয়ে ছিলেন এক কাপ কফি, যার থেকেও গাঢ় ছিলো বৈঠকের প্রেক্ষাপট!

প্রসঙ্গত, পিটার হাস ঢাকায় ছিলেন ২০২২ থেকে ২০২৪ সাল পর্যন্ত—যখন তিনি রাষ্ট্রদূতের চেয়ারে বসে ‘গণতন্ত্রে চিনি মেশানো উচিত না’ টাইপ বক্তব্য দিতেন। এরপর তিনি কূটনীতি থেকে সরে গিয়ে বাণিজ্যে ঝাঁপ দেন—যেমন অনেক সাবেক ‘সারথি’ করে থাকেন।

এবার দেখা যাক, এ নতুন ভূমিকায় তিনি বাংলাদেশের গ্যাস খাতকে কতটা ‘স্ট্র্যাটেজিকালি’ নেড়ে দিতে পারেন, আর সে নেড়েচেড়ে কী রান্না হয় ভবিষ্যতের রাজনৈতিক ও অর্থনৈতিক হাড়িতে!

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার