Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২৩:২৪, ২৭ মার্চ ২০২৫

আপডেট: ২৩:২৬, ২৭ মার্চ ২০২৫

বেইজিংয়ে ড. ইউনূসকে লাল গালিচা অভ্যর্থনা

বেইজিংয়ে ড. ইউনূসকে লাল গালিচা অভ্যর্থনা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে বেইজিংয়ে রাজকীয় লাল গালিচা সংবর্ধনা দিয়েছে চীন। ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস চীনের হাইনান প্রদেশ থেকে বেইজিংয়ে পৌঁছেছেন এবং সেখানে তাকে বিশেষভাবে লাল গালিচার অভ্যর্থনা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৭ মার্চ) স্থানীয় সময় রাত ১০টা ২০ মিনিটে তার নেতৃত্বে সফররত দলের বিমানটি বেইজিং ক্যাপিটাল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে অবতরণ করে।

চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের ভাইস মিনিস্টার সান ওয়েডিং বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধান উপদেষ্টাকে অভ্যর্থনা জানান। এ সফরের প্রথম দিনে, ড. ইউনূস বোয়াও ফোরাম ফর এশিয়া বার্ষিক সম্মেলনে অংশগ্রহণ করেছেন এবং সেখানে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে বক্তব্য দেন।

আরও পড়ুন <<>> চীনে শুল্কমুক্ত রফতানি সুবিধা পাবে বাংলাদেশি পণ্য

এর আগে, প্রধান উপদেষ্টা হাইনান প্রদেশে অনুষ্ঠিত বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনে ব্যস্ত সময় কাটিয়েছেন। তিনি এ সম্মেলনে ভাষণ দেন এবং দ্বিপাক্ষিক বৈঠকসহ অন্তত আটটি অনুষ্ঠানে অংশ নেন।

চার দিনের চীন সফরের মাধ্যমে, ড. মুহাম্মদ ইউনূস বাংলাদেশ ও চীনের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করার লক্ষ্যে নানা বিষয়ে আলোচনা করবেন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ