Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:১০, ২২ এপ্রিল ২০২৫

হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক

হাসিনা ও টিউলিপকে দেশে আনার প্রক্রিয়া শুরু: দুদক
ফাইল ছবি

দুর্নীতি দমন কমিশন (দুদক) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ফ্যাসিস্ট হাসিনা এবং তার ভাগ্নি টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করেছে বলে জানিয়েছেন দুদকের কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ। 

মঙ্গলবার (২২ এপ্রিল) রাজধানীর সেগুনবাগিচায় দুদক কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য নিশ্চিত করেন।

হাফিজ আহসান ফরিদ বলেন, আমরা কাজ শুরু করেছি। তাদের ফিরিয়ে আনার জন্য দুদক প্রক্রিয়া শুরু করেছে। গত ৫ আগস্ট ২০২৪-এ ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে হত্যা, গুম, দুর্নীতি, জালিয়াতি ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগে একাধিক মামলা দায়ের হয়। এর মধ্যে রাজউকের আবাসন প্রকল্পে ক্ষমতার অপব্যবহার করে ৬০ কাঠার প্লট বরাদ্দের অভিযোগে শেখ হাসিনা ও তার পরিবারের সদস্যসহ ২৩ জনের বিরুদ্ধে দুদক ৬টি মামলা দায়ের করেছে।

টিউলিপ সিদ্দিককে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া প্রসঙ্গে কমিশনার জানান, দুদক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ‘মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট’ (এমএলএআর) পাঠিয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে বিদেশি দূতাবাস ও বাংলাদেশ দূতাবাসে পৌঁছানো হবে। তিনি বলেন, টিউলিপ সিদ্দিককে বাংলাদেশের নাগরিক হিসেবে বিবেচনা করা হচ্ছে। তার বিরুদ্ধে মামলার নথিপত্র তার বাংলাদেশি ঠিকানায় পাঠানো হয়েছে। তাকে বিদেশি নাগরিক হিসেবে গণ্য করা হচ্ছে না।

পলাতক হাসিনাকে ফিরিয়ে আনতে রেড এলার্ট জারির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, রেড অ্যালার্ট নিয়ে এখনো কোনো আলোচনা হয়নি। তবে এটি পরবর্তী কমিশন সভায় আলোচিত হবে, সম্ভবত এ সপ্তাহে বা আগামী সপ্তাহে। তিনি আরও জানান, বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে। এছাড়া, আন্তর্জাতিক দুর্নীতি দমন সংস্থাগুলোর সঙ্গে চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে, যা এ প্রক্রিয়ায় সহায়তা করবে।

দুদকের এ উদ্যোগ বাংলাদেশের চলমান আইনি ও রাজনৈতিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা