Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ২৫ এপ্রিল ২০২৫

প্রবাসীদের অবদানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: ড. ইউনূস

প্রবাসীদের অবদানে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতার কারণে দেশের ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারের পথে এগিয়েছে। 

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

ড. ইউনূস বলেন, আপনাদের সহযোগিতা ছাড়া আমরা এভাবে শক্ত হয়ে দাঁড়াতে পারতাম না। আপনারা আমাদের অর্থনীতির মূল শক্তি। কখনও নিজেদের দেশ থেকে বিচ্ছিন্ন ভাববেন না।

প্রবাসীদের বিমানবন্দরে সেবা সহজ করার বিষয়ে তিনি বলেন, প্রবাসীদের ভিআইপি মর্যাদায় সেবা দেয়া হবে। দেশে আসা-যাওয়া যেন শান্তিপূর্ণ ও আনন্দময় হয়, সে ব্যবস্থা করা হচ্ছে। তিনি পাসপোর্টসহ সব ধরনের সেবা অনলাইনে নিয়ে যাওয়ার কথাও জানান এবং প্রবাসীদের পরামর্শ প্রদানের আহ্বান জানান।

ব্যবসায়ীদের বিমানে পণ্য পরিবহনের কার্গো ভাড়া কমানোর দাবির জবাবে ড. ইউনূস বলেন, কার্গো ভাড়া কমানো এবং বিমান পরিবহন দ্রুত করতে সর্বোচ্চ অগ্রাধিকারে পদক্ষেপ নেয়া হয়েছে। তিনি আরও জানান, ঢাকার পাশাপাশি চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দর থেকে পণ্য পরিবহন সহজ করতে কাজ চলছে। এখন থেকে যাত্রী পরিবহনের পাশাপাশি পণ্য পরিবহনকেও বিশেষ গুরুত্ব দেয়া হবে, বলেন তিনি।

সভায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার কার্যালয়ের এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ, প্রেস সচিব শফিকুল আলম এবং কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।

২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর বাংলাদেশের অর্থনীতি তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছিলো। প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স এ সংকট কাটিয়ে উঠতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে বিভিন্ন সংস্কার কার্যক্রম চালাচ্ছে, যেখানে প্রবাসীদের অবদানকে সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮