Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১১:২১, ৩০ এপ্রিল ২০২৫

জুলাই গ্রাফিতি নিয়ে ঈদের আগেই নতুন নোট

জুলাই গ্রাফিতি নিয়ে ঈদের আগেই নতুন নোট
প্রতীকি ছবি

কোরবানির ঈদের আগেই বাংলাদেশ ব্যাংক নতুন নকশার নোট বাজারে ছাড়বে, যেখানে ২ টাকা থেকে ১০০০ টাকার নোটে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির উপাদান থাকবে। 

রাজনৈতিক পরিবর্তনের ৯ মাস পেরিয়ে গেলেও নতুন নোট না আসায় এবং বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট বিতরণে নিষেধাজ্ঞার কারণে গত ঈদুল ফিতরে নতুন নোট ছাড়া হয়নি। ফলে ছেঁড়াফাটা নোটের প্রচলন বেড়েছে, এবং গ্রাহকরা গুলিস্তান ও মতিঝিলে বাড়তি টাকায় এগুলো পরিবর্তন করতে গিয়ে আর্থিক ক্ষতির মুখে পড়ছেন।

ব্যাংকগুলোতে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট থাকলেও বাংলাদেশ ব্যাংকের নির্দেশনার কারণে তা গ্রাহকদের দেয়া যাচ্ছে না। ছেঁড়াফাটা নোট পরিবর্তনে গ্রাহকদের নানা নিয়ম-নীতির সম্মুখীন হতে হচ্ছে। বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, নতুন নোট ছাপাতে ১ থেকে ১.৫ বছর সময় লাগলেও কোরবানির ঈদের আগে ৯ ধরনের নতুন নোটের মধ্যে কিছু ছাড়া হবে, তবে সবগুলো একসঙ্গে পাওয়া যাবে না। 

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বছরে ১৫০ কোটি পিস নোটের চাহিদা থাকলেও টাকশাল ১২০ কোটি পিস ছাপাতে পারে। এ ঘাটতি এবং নতুন নোটের বিলম্ব গ্রাহকদের অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান
কমলাপুর ও সচিবালয়ের পাশে ককটেল বিস্ফোরণ
নভেম্বরে তারেক রহমানের ভারত সফর নিয়ে আলোচনায় ঢাকা-দিল্লি
অপ্রতীমের আইফোন উদ্ধার, সন্ধ্যাতেই হত্যার ধারণা
যুদ্ধ বন্ধে ইরানের ৩ শর্ত, অপেক্ষা ট্রাম্পের জবাব
দেশে শিশুসহ মা-বোনদের নিরাপত্তা নেই: নাহিদ ইসলাম
অপ্রতীম হত্যাকাণ্ডে আটক ৩
ঢাকায় মার্কিন দূতাবাসে চাকরি, বেতন ৭২ হাজার
মিরপুর-বাড্ডায় বাসে আগুন, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ
নবম পে-স্কেলের গেজেট জারি, কার্যকর ১ জুলাই
বিএনপি পানি খাবে, তবে ঘোলা করে: জামায়াতের আমির
তানভীরের শরীরে অজ্ঞাত ইনজেকশনের অভিযোগ, জবাব চাইলেন নাহিদ
দলীয় নাম ও প্রতীক খোয়ালেন মমতা, প্রার্থীও গ্রেফতার
সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০
সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী