Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:০৩, ২৫ মে ২০২৫

ড. ইউনূসের অধীনেই নির্বাচন চায় তিন দল: প্রেস সচিব

ড. ইউনূসের অধীনেই নির্বাচন চায় তিন দল: প্রেস সচিব
ছবি: সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আমন্ত্রণে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ মে) সন্ধ্যায় এ বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের জানান, তিনটি দলই চাইছে প্রধান উপদেষ্টার অধীনেই নির্বাচন হোক এবং তিনি যেন পদত্যাগ না করেন, সে বিষয়ে তাকে সমর্থন জানিয়েছে।

প্রেস সচিব বলেন, বিএনপি, জামায়াত ও এনসিপি সবাই প্রধান উপদেষ্টার অধীনেই একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন চায়। তারা একমত যে, তার নেতৃত্বে নির্বাচন হওয়া উচিত।

তবে আগামী বছরের ৩০ জুনের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজন নিয়ে বিএনপির মধ্যে কিছুটা দ্বিমত থাকলেও বাকি দুই দল প্রধান উপদেষ্টার সময়সূচিতে একমত হয়েছে বলে জানান শফিকুল আলম।

তার ভাষায়, প্রধান উপদেষ্টা জানিয়েছেন, ডিসেম্বর থেকে জুন ৩০-এর মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। এ সময়সীমা পরিবর্তন হবে না। জামায়াত ও এনসিপি এ সিদ্ধান্তে সমর্থন দিয়েছে।

এছাড়া এনসিপি স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্ব দিয়ে আলোচনায় জোর দেয় এবং আওয়ামী লীগ আমলে অনুষ্ঠিত সব নির্বাচন অবৈধ ঘোষণা করার দাবি তোলে বলে জানান প্রেস সচিব।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার