Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৪২, ১৪ মে ২০২৫

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়

নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়
ছবি: সংগৃহীত

জাতীয় নির্বাচনকে দেশের অভ্যন্তরীণ বিষয় বলে উল্লেখ করে সবাইকে বাংলাদেশের জনগণের সার্বভৌম সিদ্ধান্তের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

বাসসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতীয় নির্বাচন আয়োজন বাংলাদেশের একান্ত অভ্যন্তরীণ বিষয়। আমরা প্রত্যাশা করি, দেশি-বিদেশি সব পক্ষ আমাদের জনগণের সার্বভৌম ইচ্ছার প্রতি শ্রদ্ধাশীল থাকবে।

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে ভারতের প্রতিক্রিয়া নিয়ে জানতে চাইলে শফিকুল আলম বলেন, আওয়ামী লীগের হাত ধরে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ক্ষত এখনও তাজা। তারা আমাদের গণতন্ত্রকে ধ্বংস করেছে, রাজনৈতিক পরিসর সংকুচিত করেছে এবং দীর্ঘ ১৫ বছর ধরে লুটপাট ও স্বেচ্ছাচারিতার মাধ্যমে রাষ্ট্রীয় সার্বভৌমত্বকেও প্রশ্নবিদ্ধ করেছে।

আরও পড়ুন <<>> আওয়ামী লীগ নিষিদ্ধে উদ্বিগ্ন ভারত

তিনি আরও বলেন, জাতীয় নিরাপত্তা, সার্বভৌমত্ব, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী-সাক্ষীদের নিরাপত্তা এবং জুলাই আন্দোলনের কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করা অপরিহার্য হয়ে উঠেছে।

নির্বাচনী প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ বারবার প্রহসনের নির্বাচন করেছে। তারা শুধু নির্বাচন ব্যবস্থাকেই নয়, দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকেও ধ্বংস করেছে। এখন সে ধ্বংসস্তূপ থেকে আমাদের একটি নতুন পথ নির্মাণ করতে হবে।

প্রেস সচিব জানান, অন্তর্বর্তীকালীন সরকার বর্তমানে দেশের গণতান্ত্রিক কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে একটি ব্যাপক সংস্কার কর্মসূচিতে নিয়োজিত রয়েছে। আমরা একটি মুক্ত, অংশগ্রহণমূলক ও বিশ্বাসযোগ্য নির্বাচনের পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ, — বলেন তিনি।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ