Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৪, ৯ জুন ২০২৫

আবদুল হামিদকে আটক না করার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

আবদুল হামিদকে আটক না করার কারণ জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে কোনো গ্রেফতারি পরোয়ানা না থাকায় তাকে আটক করা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (৯ জুন) সকালে রাজধানীর যাত্রাবাড়ী থানা পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, যেহেতু তার (আবদুল হামিদ) বিরুদ্ধে কোনও ওয়ারেন্ট নেই, তাই গ্রেফতারের প্রশ্নই ওঠে না। তবে যদি কোনো অপরাধের অভিযোগ প্রমাণিত হয়, আইন অনুযায়ী তার বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এর আগে চিকিৎসা শেষে রোববার দিবাগত রাত দেড়টার দিকে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে (টিজি ৩৩৯) ঢাকায় ফেরেন আবদুল হামিদ।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর ইমিগ্রেশনসহ আনুষ্ঠানিকতা শেষ করে রাত প্রায় তিনটার দিকে তিনি নিজ জেলা কিশোরগঞ্জের উদ্দেশে রওনা দেন।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, সাবেক রাষ্ট্রপতিকে হুইলচেয়ারে করে ফ্লাইট থেকে নামানো হয়। এ সময় তার সঙ্গে ছিলেন ছেলে রিয়াদ আহমেদ এবং শ্যালক ডা. এ এম নওশাদ।

গত ৮ মে দিবাগত রাতে চিকিৎসার জন্য থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন আবদুল হামিদ। তার বিদেশ যাত্রার খবর প্রকাশের পর রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

উল্লেখ্য, কিশোরগঞ্জ সদর থানায় দায়ের হওয়া একটি হত্যা মামলায় সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের নাম রয়েছে বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হলেও এখন পর্যন্ত তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়নি।

এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা-সমালোচনা চললেও সরকারের পক্ষ থেকে স্পষ্ট বার্তা দেয়া হয়েছে যে, আইন মেনেই প্রতিটি পদক্ষেপ নেয়া হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ