Sobar Desh | সবার দেশ সবার দেশ ডেস্ক

প্রকাশিত: ২৩:৫২, ২ জানুয়ারি ২০২৫

কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন

কাজী নজরুলকে জাতীয় কবির স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন
ফাইল ছবি

কবি কাজী নজরুল ইসলামকে এবার জাতীয় কবির স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ সরকার। ২৪ ডিসেম্বর সংস্কৃতি মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে। এর আগে, গত বছরের ৫ ডিসেম্বর উপদেষ্টা পরিষদের বৈঠকে ১৯৭২ সালের ৪ মে থেকে কবিকে জাতীয় কবি ঘোষণার প্রস্তাব অনুমোদন দেয়া হয়।

কবি নজরুল ১৯৭২ সালের ২৪ মে কলকাতা থেকে সপরিবারে ঢাকায় আনা হয়েছিলেন এবং তখন তার জন্য রাজধানীর ধানমন্ডির ২৮ নম্বর সড়কের ৩৩০-বি বাড়ি বরাদ্দ দেয়া হয়েছিল। ১৯৭৬ সালে তাকে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব দেয়া হয়। সে বছরই তিনি একুশে পদক লাভ করেন। ২০১৮ সালে কবি নজরুলকে জাতীয় কবি হিসেবে স্বীকৃতি দেয় কবি নজরুল ইনস্টিটিউট আইন।

১৯২৯ সালের ১০ ডিসেম্বর কলকাতার এলবার্ট হলে নেতাজী সুবাস চন্দ্র বসু, আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিত্বদের উপস্থিতিতে কবিকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়।

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর কবির জন্মবার্ষিকী উপলক্ষ্যে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান উপদেষ্টারা তাকে জাতীয় কবি হিসেবে সম্মানিত করেন। তবে এতদিন পর্যন্ত তাকে সরকারিভাবে জাতীয় কবি ঘোষণা করা হয়নি। ২০২২ সালে কাজী নজরুলকে ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি দেয়ার জন্য সুপ্রিম কোর্টে রিট আবেদন করা হয়েছিল এবং এর ভিত্তিতেই সম্প্রতি সংস্কৃতি মন্ত্রণালয় এ প্রজ্ঞাপন জারি করেছে।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

আজিমপুরে বাসে আগুন দেয়ার চেষ্টা, যুবলীগকর্মী আটক
আশুলিয়ায় পোশাক কারখানার পাশে বিস্ফোরণ, নিহত ৭
চুয়েটের ৯ শিক্ষার্থীকে শোকজ, র‌্যাগিংয়ের অভিযোগ
দুপুরে একসঙ্গে খাবার,সন্ধ্যায় নজরুলের স্ত্রীর ঝুলন্ত লাশ
ভাত খাওয়া নিয়ে ছাত্রকে পিটিয়ে হত্যার অভিযোগ
জবিতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ: ৮ বহিষ্কার
ইমরান খানের বোন আলিমা খান গ্রেফতার
প্রথম স্ত্রীসহ এমপি নজরুল পুলিশ হেফাজতে
এআইয়ের ভুল পরামর্শে দাফন, কোম্পানির বিরুদ্ধে মামলা
কমলাপুরে ট্রেনে আগুন
জ্বালানি তেলের দাম বাড়লো ২০ টাকা
গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত লাশ, ফ্ল্যাটে ছিলেন এমপি!
ভারি বৃষ্টিতে ডুবলো রাজধানী, চরম দুর্ভোগে নগরবাসী
চীনা যুদ্ধজাহাজ পরিদর্শনে প্রতিরক্ষা উপদেষ্টা ও নৌবাহিনী প্রধান