Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৩, ৩ জানুয়ারি ২০২৫

মেয়াদ বাড়ল সংবিধান সংস্কার কমিশনের

মেয়াদ বাড়ল সংবিধান সংস্কার কমিশনের
ফাইল ছবি

অন্তর্বর্তী সরকার আগামী ১৫ জানুয়ারি পর্যন্ত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ বৃদ্ধি করেছে। ২ জানুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয় যে, গত ৬ অক্টোবর গঠিত সংবিধান সংস্কার কমিশনের মেয়াদ এখন ১৫ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে। 

সংবিধান সংস্কারের লক্ষ্যে, সরকার রাষ্ট্রবিজ্ঞানী, লেখক ও অধ্যাপক আলী রীয়াজকে প্রধান করে একটি কমিশন গঠন করেছে। কমিশনে আটজন সদস্যও রয়েছেন, যাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের অধ্যাপক সুমাইয়া খায়ের, মুহাম্মদ ইকরামুল হক, সুপ্রিমকোর্টের অ্যাডভোকেট ড. শরীফ ভূঁইয়া, এবং অন্যান্য আইনবিদ ও লেখকরা অন্তর্ভুক্ত রয়েছেন। 

এ কমিশন সরকারের উদ্দেশ্য হলো দেশের বিদ্যমান সংবিধান পর্যালোচনা ও মূল্যায়ন করা এবং সংবিধান সংস্কারের জন্য প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন প্রস্তুত করা।

সবার দেশ/এওয়াই

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা