Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২০:২৮, ৪ জানুয়ারি ২০২৫

বৃটিশ এমপি রূপা হককে প্রধান উপদেষ্টা

নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে

নির্বাচনের দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে
ছবি: সংগৃহীত

বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে বলে প্রতিশ্রুতি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ৪ জানুয়ারি, শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের এমপি রূপা হক সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ প্রতিশ্রুতি দেন।

রূপা হকের এক প্রশ্নের জবাবে ড. ইউনূস বলেন, পরবর্তী সাধারণ নির্বাচনের জন্য দুটি সম্ভাব্য সময়সূচি রয়েছে: ডিসেম্বর ২০২৫ অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তবে নির্বাচনের তারিখ নির্ভর করবে জনগণ কতটা সংস্কার চায় তার ওপর। তিনি উল্লেখ করেন, গত তিনটি নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি, কারণ তাতে ছিল ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকার। 

ড. ইউনূস বলেন, গোটা দেশ এখন তাদের কণ্ঠস্বর ফিরে পেয়েছে, যা আগে জোরপূর্বক কেড়ে নেয়া হয়েছিল।

এসময় রূপা হক আগামী সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে খোঁজখবর নেন। তিনি বাংলাদেশের ভবিষ্যত নির্বাচনের পরিস্থিতি নিয়ে উৎসাহ প্রকাশ করেন এবং আগামী সাধারণ নির্বাচন দেখতে বাংলাদেশে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেন।

এছাড়া, ড. ইউনূস রূপা হককে জুলাই মাসের গণ-অভ্যুত্থান এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে জনগণের দমন কেন ঘটেছিল, তা ব্যাখ্যা করেন। 

সাক্ষাৎকালে ব্রিটিশ হাইকমিশন ঢাকার ডেপুটি হাইকমিশনার ও উন্নয়ন পরিচালক জেমস গোল্ডম্যানও উপস্থিত ছিলেন।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনও আলোচনা নয়, কড়া বার্তা ইরানের
ইরানের ক্ষেপণাস্ত্রে মার্কিন এফ-১৫ বিধ্বস্ত
খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি