Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৩১, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জের অন্যায়কারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা

গোপালগঞ্জের অন্যায়কারীদের ছাড় নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সহিংস ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, অন্যায়কারীদের কেউ ছাড় পাবে না—তাদের গ্রেফতার নিশ্চিত করা হবে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ঘটনার সময় গোয়েন্দাদের কাছে কোনো আগাম তথ্য ছিল না—সাংবাদিকদের এমন প্রশ্নে উপদেষ্টা জানান, গোয়েন্দাদের কাছে কিছু তথ্য ছিল, তবে সহিংসতা যেভাবে বিস্তৃত হয়েছে, সেই মাত্রার ব্যাপারে স্পষ্ট ধারণা ছিল না। তার ভাষায়, গোয়েন্দাদের কাছে তথ্য ছিল, তবে এত পরিমাণ যে হবে ওই তথ্যটি ছিল না।

আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ এনসিপি নেতাদের পক্ষ থেকে উত্থাপিত হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আপনিও তো অনেক কিছু বলতে পারেন। যার যার বক্তব্য সে সে দেবে।

তিনি জোর দিয়ে বলেন, গোপালগঞ্জে যারা অন্যায় করেছে, তারা গ্রেফতার হবে। এ বিষয়ে কোনো ছাড় দেওয়ার প্রশ্নই ওঠে না।

প্রসঙ্গত, বুধবার (১৬ জুলাই) গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে চারজন নিহত হন। আহত হন সাংবাদিকসহ শতাধিক মানুষ। এনসিপির দাবি, শান্তিপূর্ণ সমাবেশে পরিকল্পিত হামলা চালানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশও পর্যাপ্ত ভূমিকা রাখতে ব্যর্থ হয়েছে বলে অভিযোগ ওঠে।

সবার দেশ/ এফও 
 

শীর্ষ সংবাদ:

পূজার ছুটিতেও চালু থাকবে পোশাক কারখানা
ককরোচ পার্টির পক্ষে রায় দিলো দিল্লি হাইকোর্ট
হরমুজে জাহাজডুবি, সাগরে ভাসছে আইফোন ও দামি সুগন্ধি
সাজেক পর্যটকদের জন্য উম্মুক্ত, অবরোধ স্থগিত
হাইতিতে জাতিসংঘ মিশনে সেনাবাহিনীর ৫০ সদস্য
ক্ষমা চেয়েও রেহাই নেই, ইনফান্তিনোর নেতৃত্ব নিয়ে প্রশ্ন
ফ্যামিলি কার্ড পাবেন না ৮ শ্রেণির পরিবার
ডেঙ্গুতে এক দিনে ১০ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৪৩
স্কুলে মারামারি: স্বামী-স্ত্রী দুই শিক্ষককে বদলির সুপারিশ
ইয়েমেনে প্রেসিডেন্ট প্রাসাদে ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ৪
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ