Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:৩৮, ২১ জুলাই ২০২৫

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫,২০৬ জন

৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ, উত্তীর্ণ ৫,২০৬ জন
ফাইল ছবি

৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫-এর ফলাফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। রোববার (২০ জুলাই) রাতে প্রকাশিত ফলাফলে দেখা গেছে, সহকারী সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৪ হাজার ৬৯৫ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে উত্তীর্ণ হয়েছেন ৫১১ জন।

এবারের বিশেষ বিসিএসের লিখিত (এমসিকিউ টাইপ) পরীক্ষা অনুষ্ঠিত হয় শুক্রবার, ১৮ জুলাই। এতে অংশ নেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

সরকার এ বিসিএস থেকে মোট ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেবে বলে জানিয়েছে পিএসসি। এর মধ্যে সহকারী সার্জন পদে ২ হাজার ৭০০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জনকে নিয়োগ দেয়া হবে।

আরও পড়ুন <<>> ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সূচি ও আসন বিন্যাস প্রকাশ

ফলাফল ও বিস্তারিত তথ্য সরকারি কর্ম কমিশনের লিখিত (এমসিকিউ-টাইপ) পরীক্ষা ফল দেখতে এখানে ক্লিক করুন।

এদিকে একইদিনে পিএসসি ৪৬তম বিসিএসের আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষার সময়সূচি ও আসন বিন্যাসও প্রকাশ করেছে। এ পরীক্ষাগুলো যথাক্রমে ২৪ জুলাই থেকে ৩ আগস্ট এবং ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা
টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প