Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৪৪, ২১ জুলাই ২০২৫

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ারের ৮ ইউনিট

উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত, উদ্ধার অভিযানে ফায়ারের ৮ ইউনিট
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় উদ্ধার অভিযান চালাচ্ছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

সোমবার (২১ জুলাই) দুপুরে উত্তরার দিয়াবাড়ি এলাকার মাইলস্টোন কলেজ সংলগ্ন স্থানে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ-৭ বিজিআই মডেলের প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় পড়ে।

ফায়ার সার্ভিস সদর দপ্তরের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ১৮ মিনিটে বিধ্বস্তের খবর পাওয়ার পরপরই উত্তরা, টঙ্গী, পল্লবী, কুর্মিটোলা, মিরপুর ও পূর্বাচল ফায়ার স্টেশন থেকে মোট আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।

ডিউটি অফিসার লিমা খানম জানান,আমরা উদ্ধারকাজে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছি। আমাদের ফায়ার ফাইটাররা আহতদের উদ্ধারে ব্যস্ত সময় পার করছেন। এখন পর্যন্ত কোনো নিহতের খবর পাওয়া যায়নি, তবে অনেকেই আহত হয়েছেন।

বিমানটি কীভাবে বিধ্বস্ত হলো, তাৎক্ষণিকভাবে সেই তথ্য জানা যায়নি। ঘটনাস্থল ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তদন্তের পর দুর্ঘটনার প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সবার দেশ/ এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত