Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:৫৬, ২১ জুলাই ২০২৫

আপডেট: ১৪:৫৯, ২১ জুলাই ২০২৫

উত্তরায় বিমান বিধ্বস্তে মাইলস্টোন কলেজের ক্লাসরুম ক্ষতিগ্রস্ত

উত্তরায় বিমান বিধ্বস্তে মাইলস্টোন কলেজের ক্লাসরুম ক্ষতিগ্রস্ত
ছবি: সংগৃহীত

ঢাকার উত্তরা দিয়াবাড়ীতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

সোমবার(২১ জুলাই)বেলা ১টা ৬ মিনিটে বিমানটি উড্ডয়ন করে। পরে এটি মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সংলগ্ন এলাকায় আছড়ে পড়ে। বিষয়টি নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর(আইএসপিআর)।

দুর্ঘটনায় মাইলস্টোন কলেজের একটি ক্লাসরুম ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল। তিনি জানান, বিদ্যালয়ের ক্যানটিনের পাশেই ক্লাসরুমটি অবস্থিত।

তিনি আরও বলেন, ক্লাসরুমটি আংশিক ধসে পড়েছে। তবে এখনো নিশ্চিত হওয়া যায়নি শিক্ষার্থীদের কেউ হতাহত হয়েছেন কিনা। ঘটনাস্থল ঘিরে রেখেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এমনকি কলেজ কর্তৃপক্ষকেও সেখানে যেতে দেওয়া হচ্ছে না।

ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের আটটি ইউনিট উদ্ধার অভিযানে অংশ নেয়। ঘটনাস্থলে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে।

সবার দেশ/ এফও 

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

কোলকাতার পূজামণ্ডপে পদদলনে নিহত ২০, যেভাবে ঘটলো দুর্ঘটনা
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার: প্রধানমন্ত্রী
এক পোর্টালেই মিলবে ট্রেড লাইসেন্স: বাণিজ্যমন্ত্রী
ফ্যামিলি কার্ডে তালাক বন্ধ হয়েছে: চিফ হুইপ
বিক্ষোভে উত্তাল প্যারিস, আটক শতাধিক
হৃদয় ভেঙে দিয়েছে, মায়ের আর্তনাদ সহ্য করতে পারছি না-তৌসিফ মাহবুব ও ইরফান সাজ্জাদ
পুলিশে আসছে বড় নিয়োগ, ২৪৬৭৭ পদ সৃষ্টির উদ্যোগ
বনানীতে ‘জলজ’ থিমে দুর্গোৎসব
ফিফা সভাপতি ঢাকায় আসছেন আজ
অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক, উঠেছে আইনি প্রশ্ন
শার্শায় প্রতারণার অভিযোগে গ্রেফতার ৩
ছাত্রদলনেতা হত্যায় দণ্ডিতরাও যুবদলের কমিটিতে, বিতর্কিত অর্ধশতাধিক
রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত
ক্লিনটন-ওবামার বিরুদ্ধে চাইলেই বড় পদক্ষেপ নিতে পারি: ট্রাম্প
গাজীপুরে ইবনে সিনার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৬ ইউনিট
গণভোটের রায় বাস্তবায়নসহ এনসিপির তিন দাবি
রাজনীতিবিদরা ‘মুক্তিযুদ্ধের ইতিহাস’ বিকৃত করে লিখেছে: স্পিকার
বিকৃত পর্নো ভিডিও নিয়ে মুখ খুললেন পরীমনি
রিসোর্টের আগুনে একই পরিবারের ৬ জন নিহত