Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১৫, ২৪ জুলাই ২০২৫

পরাজিত শক্তির ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা

পরাজিত শক্তির ষড়যন্ত্রের ইঙ্গিত দিলেন প্রধান উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জুলাই অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে আয়োজিত রাজনৈতিক সংলাপে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, ‌পরাজিত শক্তির নানা ষড়যন্ত্রের লক্ষণ আমরা দেখতে পাচ্ছি।

বুধবার (২৩ জুলাই) বিকেলে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ১৩টি রাজনৈতিক দল ও জোটের নেতাদের সঙ্গে এক বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

প্রধান উপদেষ্টা বলেন, আমাদের উদ্দেশ্য ছিলো— সব রাজনৈতিক দলকে একসঙ্গে নিয়ে অতীতকে স্মরণ করা এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃশ্যমান ঐক্য গড়ে তোলা। কিন্তু এক বছরও না যেতেই ষড়যন্ত্র আবার মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি আরও বলেন, মতপার্থক্য ও প্রতিদ্বন্দ্বিতা থাকলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে ফ্যাসিবাদবিরোধী ঐক্য আরও জোরদার হওয়া প্রয়োজন। কারণ যারা পরাজিত, তারাই এখন এটাকে দুর্বলতা মনে করছে।

বৈঠকে অংশ নেয়া দলগুলোর নেতারা রাজনৈতিক ও গণঐক্য বজায় রাখার প্রতি একমত পোষণ করেন। তারা প্রধান উপদেষ্টাকে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও কঠোরভাবে নিয়ন্ত্রণের আহ্বান জানান। একই সঙ্গে সংস্কার, বিচার ও নির্বাচন প্রক্রিয়ায় পূর্ণ সমর্থন দিয়ে ফ্যাসিবাদ প্রতিহত করতে সর্বদলীয় নিয়মিত সভার দাবিও জানান।

বৈঠকে উপস্থিত ছিলেন—

  • রাষ্ট্র সংস্কার আন্দোলনের সৈয়দ হাসিবউদ্দিন হোসেন,
  • গণসংহতি আন্দোলনের জোনায়েদ সাকি,
  • এবি পার্টির মজিবুর রহমান,
  • নাগরিক ঐক্যের শহীদুল্লাহ কায়সার,
  • গণঅধিকার পরিষদের নুরুল হক,
  • এলডিপির রেদোয়ান আহমেদ,
  • খেলাফত মজলিসের আহমদ আবদুল কাদের,
  • বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক,
  • জেএসডির তানিয়া রব,
  • ১২ দলীয় জোটের শাহাদাত হোসেন সেলিম,
  • বাসদের বজলুর রশীদ ফিরোজ,
  • সিপিবির রুহিন হোসেন প্রিন্স এবং
  • গণফোরামের মিজানুর রহমান।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

মিঠামইনে কুপিয়ে হত্যা বিএনপি নেতা জাহাঙ্গীরকে
দুর্দান্ত প্রত্যাবর্তনে ফাইনালে আর্জেন্টিনা
সরকারি সব সুযোগ-সুবিধা নিয়ে আসছে ‘ইউনিভার্সাল কার্ড’: প্রধানমন্ত্রী
আজ জুলাই শহীদ দিবস: রাষ্ট্রীয় শোক পালন
জামায়াতে যোগ দিলেন ডাকসু ভিপি সাদিক কায়েম
ফ্যাসিবাদ ঠেকাতে জাতীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রীর
ডিসেম্বরে ফিরলে বিমানবন্দরে গ্রেফতার, রায় কার্যকর হবে: নাহিদ
মার্কিন সিনেটে ১.১৫ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিল আটকে দিলেন ডেমোক্র্যাটরা
ক্যাশলেস অর্থনীতির পথে বাংলাদেশ
কাশিয়ানীতে বিএনপি নেতাদের ওপর ছাত্রলীগ-যুবলীগের হামলা
মেট্রোরেলের ৪ পিলারের বিয়ারিং প্যাড ঝুঁকিতে
ঢাকা-নারিতা ফ্লাইট ফের চালু হচ্ছে ২৭ জুলাই
ফ্রান্সকে কাঁদিয়ে স্বপ্নের ফাইনালে স্পেন
নরসিংদীতে ২ মাসের শিশুর পা ভেঙ্গে দিলো আপন চাচি!
ফ্রান্সে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো ‘ফেত নাসিওনাল’
বিরোধী দলকে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেয়ার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
দিল্লিতে বসে হুংকার দিয়ে লাভ নেই, ঢুকলেই গ্রেফতার: আইনমন্ত্রী