Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:১২, ২৩ জুলাই ২০২৫

আপডেট: ০১:৩৮, ২৩ জুলাই ২০২৫

প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস বিএনপি-জামায়াতসহ চার দলের

প্রধান উপদেষ্টার পাশে থাকার আশ্বাস বিএনপি-জামায়াতসহ চার দলের

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে চারটি রাজনৈতিক দল— বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

মঙ্গলবার (২২ জুলাই) রাতে রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, আজকের বৈঠকে অংশ নেয়া সব রাজনৈতিক দলই একমত হয়েছে যে, আমরা অতীতেও সরকারের পাশে ছিলাম, এখনও আছি এবং ভবিষ্যতেও ইনশাআল্লাহ থাকবো। ফ্যাসিবাদবিরোধী অবস্থানে আমরা সবাই ঐক্যবদ্ধ।

বৈঠকে অংশ নিয়ে ড. মুহাম্মদ ইউনূস রাজনৈতিক দলগুলোকে ফ্যাসিবাদ প্রতিরোধের পাশাপাশি দৃশ্যমান রাজনৈতিক ঐক্য গড়ে তোলার আহ্বান জানান।

বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ছিলেন নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব আখতার হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন ও যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান বৈঠকে অংশ নেন।

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বর্তমান সংকটময় পরিস্থিতিতে ড. ইউনূসের নেতৃত্বাধীন সরকারের প্রতি রাজনৈতিক দলগুলোর এ প্রকাশ্য সমর্থন একটি গুরুত্বপূর্ণ বার্তা বহন করছে। এ ধরনের ঐক্য ভবিষ্যতের রাজনৈতিক গঠনতন্ত্র ও নির্বাচন প্রক্রিয়ার পথ নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন তারা।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

খামেনি হত্যার প্রতিশোধের লাল পতাকা উড়ালো ইরান
ইসরায়েলি হামলায় কেঁপে উঠলো ইরানি রাষ্ট্রীয় টেলিভিশন ভবন
চরাঞ্চলের অর্থনীতিতে ভরসা প্রাণিসম্পদ খাত, সেবার সংকটে শঙ্কা
রাষ্ট্রপতির অভিশংসনেই সংসদের যাত্রা শুরু হোক: আসিফ
ইরানে হামলার তীব্র নিন্দা জামায়াত আমিরের
রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের
যুক্তরাষ্ট্রে রাতভর গোলাগুলি, নিহত ৩, আহত ১৪
ভারত থেকে দেশে ফিরলো আওয়ামী এমপির লাশ
যশোরে জেলা জজ পদশূন্য, ভারপ্রাপ্ত জজের ওপর অনাস্থা
খামেনিকে হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন: পাকিস্তানের প্রধানমন্ত্রী
কোকো ভাইয়ের অবদান তুলে ধরতে পারিনি—অনুশোচনায় তামিম
হরমুজ প্রণালি বন্ধে বিশ্ব তেলবাজার টালমাটাল-দাম লাফিয়ে প্রায় ১০ শতাংশ বৃদ্ধি
জনগণের প্রত্যাশা পূরণে দায়িত্বশীল প্রশাসনের ওপর গুরুত্বারোপ
বীরগঞ্জে ২ মাদক সেবীর কারাদণ্ড
খাগড়াছড়িতে আঞ্চলিক ও জেলা পরিষদ নির্বাচনসহ ৭ দফা দাবিতে স্মারকলিপি
আধিপত্যবাদের নগ্নরূপ: আক্রান্ত ইরান ও সভ্যতার সংকট
ইরানের সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত: রিপোর্ট
ইরানের ক্ষেপণাস্ত্র চুরমার করলো ইসরায়েলের প্রতিরক্ষা, নিহত ৮