Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০০:২০, ২২ জুলাই ২০২৫

নিহতদের পরিবারকে কী জবাব দেব—আত্মগ্লানিতে প্রধান উপদেষ্টা ইউনূস

নিহতদের পরিবারকে কী জবাব দেব—আত্মগ্লানিতে প্রধান উপদেষ্টা ইউনূস
ফাইল ছবি

‘আমরা নিজেদেরই জবাব দিতে পারছি না, নিহতদের পরিবারকে কী জবাব দেব?’—বিমানের বিধ্বস্ত ঘটনায় হতবাক ও শোকাহত জাতির আবেগের প্রতিধ্বনি তুলে ধরে এমন মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যায় এক ভিডিও বার্তায় এ কথা বলেন তিনি। উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে ২০ জনের মৃত্যুর প্রেক্ষাপটে এই বক্তব্য দেন উপদেষ্টা।

তার ভাষায়, আমার বলার কোনো ভাষা নেই। এখনও হাসপাতালে মানুষ মারা যাচ্ছে। মা-বাবারা সন্তান খুঁজে ফিরছেন। তদন্ত হবে, দায়ী কে তা জানা যাবে—কিন্তু যাদের হারিয়েছি, তারা তো আর ফিরবে না। এ ক্ষতি অপূরণীয়।

প্রধান উপদেষ্টা আরও জানান, আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তবে তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন যাতে কেউ অপ্রয়োজনে হাসপাতালে ভিড় না করেন, যাতে করে আহতদের চিকিৎসা ব্যাহত না হয়।

তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানান, এ ভয়াবহ ঘটনায় যারা নিহত হয়েছেন তাদের আত্মার শান্তি কামনা করুন, আর যারা আহত অবস্থায় বাঁচার জন্য লড়ছেন, তাদের জন্য প্রার্থনা করুন।

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডা. সায়েদুর রহমান জানান, নিহতদের মধ্যে এখনো সাতজনের পরিচয় শনাক্ত হয়নি। আহত ১৭১ জনের মধ্যে শতাধিকই শিশু-কিশোর শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন অন্তত ২৫ জন।

এ মর্মান্তিক দুর্ঘটনায় সরকার মঙ্গলবার (২২ জুলাই) একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। দেশের সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান এবং বিদেশে বাংলাদেশের মিশনে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। ধর্মীয় উপাসনালয়গুলোতে আয়োজন করা হবে নিহতদের জন্য বিশেষ প্রার্থনার।

প্রসঙ্গত, সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর এফ-সেভেন বিজেআই মডেলের একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে আগুন ধরে গেলে ব্যাপক হতাহতের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট, বিমানবাহিনী ও সেনাবাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজে অংশ নেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে অভিযান শেষ হয়।

জাতির এক বেদনার দিনে রাষ্ট্রের সর্বোচ্চ স্তরের এ আত্মসমালোচনা এবং জনগণের প্রতি সহমর্মিতা নতুন করে আলোচনায় আনছে বিমান প্রশিক্ষণ ব্যবস্থার নিরাপত্তা, তদারকি ও দায়বদ্ধতার প্রশ্ন।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

রানি মৌমাছির টানে যুবকের শরীরে ‘চাক’
বিএনপি নেতাকে পিটিয়ে আ.লীগ কর্মীদের ভূরিভোজ
শত্রুর কৌশল এখন পুরোপুরি জানা—দাবি ইরানের
এলপি গ্যাসের দাম কমলো
রামিসার গোপনাঙ্গ ক্ষতবিক্ষত করে পানি দিয়ে ধুয়ে ফেলে সোহেল
মায়ের নামে প্রতিষ্ঠানের নামকরণ নাকচ করলেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান
আলোচিত হত্যাকাণ্ড নিয়ে আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হবে: মমতা
ফ্রান্সের নির্বাচনে শ্রমিক রাজনীতির নতুন প্রার্থী আনাস কা-জিব
সিঙ্গাপুর ওপেনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট
প্রবাসীদের জন্য আসছে ‘প্রবাসী কার্ড’, এক প্ল্যাটফর্মে মিলবে সব সেবা
ডেঙ্গু মোকাবিলায় হামের চেয়েও দক্ষ হতে চায় সরকার: স্বাস্থ্যমন্ত্রী
যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে গিয়েছিলো আওয়ামী লীগ: ড. মঈন খান
বিএনপি নেতার জুয়ার আসরের ছবি ভাইরাল
জানাজা শেষে ‘জয় বাংলা’ স্লোগান, আটক ১৫ নেতাকর্মী
যুদ্ধ শেষ করতে চাইছেন ট্রাম্প, অনড় অবস্থানে ইরান