Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩১, ৫ জানুয়ারি ২০২৫

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ আজ

খালেদা জিয়ার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সাক্ষাৎ আজ
ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আগামী ৭ জানুয়ারি লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করার প্রস্তুতি নিচ্ছেন। এর আগে, রোববার (৫ জানুয়ারি) রাতে দলের স্থায়ী কমিটির সদস্যরা তার গুলশানের বাসভবনে সাক্ষাৎ করবেন। দলীয় সূত্রে জানা গেছে, লন্ডনে যাওয়ার আগে খালেদা জিয়ার দলের নীতিনির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে এটি একটি গুরুত্বপূর্ণ বৈঠক হবে। 

খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য বিশেষায়িত এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন নিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখান থেকে তিনি যুক্তরাষ্ট্রেও চিকিৎসা নিতে পারেন। তার সফরসঙ্গী হিসেবে অন্তত ১৬ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ে জমা দেয়া হয়েছে। 

২০১৭ সালের ১৬ জুলাই প্রথমবার লন্ডন গিয়ে ডা. হ্যাডলি ব্যারির তত্ত্বাবধানে চিকিৎসা নিয়েছিলেন খালেদা জিয়া। এরপর, নানা আইনি জটিলতার কারণে তিনি ২০১৭ সালের অক্টোবর দেশে ফিরে আসেন। ২০১৮ সালে দুর্নীতি মামলায় তাকে কারাদণ্ড দেয়া হলে দীর্ঘ সময় কারাবন্দি থাকেন। পরে, ২০২০ সালে সরকার তাঁকে শর্তসাপেক্ষে মুক্তি দেয় এবং চিকিৎসার জন্য বিভিন্ন সুবিধা প্রদান করা হয়। 

খালেদা জিয়া বর্তমানে নানা শারীরিক সমস্যায় ভুগছেন, যেমন আর্থ্রাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার, কিডনি এবং ডায়াবেটিসসহ অন্যান্য জটিলতা।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

৭ নভেম্বরের র‌্যালিতে নেতৃত্ব দেবেন তারেক রহমান
ডিসেম্বরের মধ্যে নতুন মজুরি, কাজে ফিরছেন শ্রমিকরা
বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলারের নিচে
বাংলাদেশকে অভিবাসনের গন্তব্য করতে চান স্পিকার
ট্রাম্পের বিরুদ্ধে ক্ষুব্ধ ভোটারদের রায়, শুরু পতনের অধ্যায়
সেন্টমার্টিনে আজ থেকে চলবে ৩ পর্যটকবাহী জাহাজ
নিশো-মেহজাবীনের ‘অপলক’
মেসি-রোনালদোসহ ২৬ তারকা ভোটযুদ্ধের মহড়ায়
ছুরিকাঘাতে জামায়াত নেতা আক্তারুজ্জামানের ছেলে গুরুতর আহত
মেঘনা বিএনপির কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ
ট্রাম্পকে ময়লার পাত্রে ফেললো ইরানি দূতাবাসের ভিডিও
হাসিনার সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী আটক
তিতাসে নতুন দুই কূপ, দৈনিক মিলবে ৩ কোটি ঘনফুট গ্যাস
আমেরিকানরা ‘বিরক্ত’ হলে ইসরায়েলের প্রধানমন্ত্রী হবো: ট্রাম্প
গাজীপুর-সাভারে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, টিয়ারশেল নিক্ষেপ
মার্কিন মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের বড় জয়
কল্যাণপুরে বাস-লেগুনার সংঘর্ষ, নারীসহ নিহত ৪
আওয়ামী প্রেতাত্মা হাসানুজ্জামানকে দুদকের মহাপরিচালক নিয়োগ