Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৪:০৬, ৫ জানুয়ারি ২০২৫

ভিডিপি দিবস ও ভিডিপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মহাপরিচালক

নির্বাচনে আনসার-ভিডিপির ভিন্নরূপ দেখা যাবে

নির্বাচনে আনসার-ভিডিপির ভিন্নরূপ দেখা যাবে
ছবি: সংগৃহীত

বাংলাদেশ আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতলব সাজ্জাদ মাহমুদ ৫ জানুয়ারি, রোববার, ভিডিপি দিবস ও ভিডিপির ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক জাতীয় সমাবেশের উদ্বোধন শেষে সাংবাদিকদের বলেন, আনসার বাহিনীকে নিরপেক্ষভাবে এবং রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে দায়িত্ব পালনে বিশেষভাবে প্রশিক্ষণ দেয়া হয়েছে। তিনি বলেন, আগামী নির্বাচনে নির্বাচনে আনসার বাহিনীকে ভিন্ন রূপে দেখা যাবে। 

এসময় তিনি ভিডিপি সদস্যদের দক্ষতা উন্নয়নের জন্য নতুন সিলেবাস ও প্রশিক্ষণ নীতিমালা অনুসারে আত্মনিয়োগ করার ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, একটি ন্যায়পরায়ণ এবং বৈষম্যহীন কল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় ভিডিপি সদস্যদের বাহিনীর সক্ষমতা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকা জরুরি।

ভিডিপি প্রতিষ্ঠাবার্ষিকী ও সমাবেশের উদ্বোধন করেন গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপির একাডেমিতে, যেখানে বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করা হয়। র‍্যালি শেষে, মহাপরিচালক সুষ্ঠু কার্যক্রমের জন্য দিকনির্দেশনা দেন এবং আনসার ও ভিডিপির সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন উদ্যোগের সফলতা কামনা করেন। 

এসময় উপস্থিত ছিলেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ, একাডেমির কমান্ড্যান্ট, উপ-মহাপরিচালক, এবং অন্যান্য কর্মকর্তারা।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

টঙ্গীর ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে: ফায়ার সার্ভিস
টঙ্গীর আগুন নিয়ন্ত্রণে ২১ ইউনিটের সঙ্গে সেনাবাহিনী-বিজিবি
১৬ ইউনিটেও নিয়ন্ত্রণে আসেনি ওষুধ কারখানার আগুন
টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৮ ইউনিট
ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড