Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪০, ৫ জানুয়ারি ২০২৫

ভারতে আটক থাকা ৯০ জেলে ও নাবিকের মুক্তি

ভারতে আটক থাকা ৯০ জেলে ও নাবিকের মুক্তি
ছবি: সবার দেশ

ভারত ও বাংলাদেশের মধ্যে আটক থাকা ৯০ জন বাংলাদেশি এবং ৯৫ জন ভারতীয় জেলে/নৌকর্মীর পারস্পরিক হস্তান্তর কার্যক্রম সম্পন্ন হয়েছে। পশ্চিমাঞ্চলীয় আন্তর্জাতিক জলসীমায় এ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে রোববার (৫ জানুয়ারি)। বাংলাদেশ কোস্টগার্ড ভারতীয় কোস্টগার্ড থেকে ৯০ জন বাংলাদেশি জেলে/নৌকর্মী গ্রহণ করে এবং ৯৫ জন ভারতীয় জেলেকে ভারতীয় কোস্টগার্ডের কাছে হস্তান্তর করে।

এছাড়া, দুই দেশের আটক করা ফিশিং ভেসেলগুলোরও হস্তান্তর হয়েছে। বাংলাদেশের ‘এফভি লায়লা-২’ এবং ‘এফভি মেঘনা-৫’ নামের দুটি ফিশিং ভেসেল ফেরত আনা হয়েছে, আর ভারতের ছয়টি ফিশিং বোট বাংলাদেশে ফিরিয়ে দেয়া হয়েছে। এ হস্তান্তর কার্যক্রমে পররাষ্ট্র মন্ত্রণালয়, মৎস্য অধিদফতর এবং বর্ডার গার্ড বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ কোস্টগার্ডের তত্ত্বাবধানে বাংলাদেশের জেলে ও নৌকর্মীরা তাদের ফিশিং ভেসেলসহ চট্টগ্রামের পথে রওনা হয়েছেন এবং তারা ৬ জানুয়ারি চট্টগ্রামে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে। সেখানে তাদের পরিবার সদস্যরা তাদের গ্রহণ করবেন এবং এভাবে প্রত্যাবাসন কার্যক্রম সম্পন্ন হবে।

সবার দেশ/এওয়াই

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা