Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ১৩:১৯, ৭ আগস্ট ২০২৫

আপডেট: ১৩:২১, ৭ আগস্ট ২০২৫

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেফতার

বেরোবির সাবেক উপাচার্য কলিমুল্লাহ গ্রেফতার
ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক উপাচার্য অধ্যাপক ড. নাজমুল আহসান কলিমুল্লাহকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (৭ আগস্ট) তাকে গ্রেফতার করা হয়।

তবে ঠিক কোন অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ডিবি সূত্র জানিয়েছে, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে সংশ্লিষ্ট দফতরে।

উল্লেখ্য, উপাচার্য হিসেবে দায়িত্ব পালনকালে নাজমুল আহসান কলিমুল্লাহ নানা বিতর্কে জড়িয়েছিলেন। নিয়োগ বাণিজ্য, প্রশাসনিক অনিয়ম, স্বেচ্ছাচারিতা এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা কার্যক্রমে স্থবিরতা সৃষ্টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও কর্মচারীদের একাধিক দফা আন্দোলনের মুখে পড়েন তিনি।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত জানাতে একটি প্রেস ব্রিফিংয়ের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

সবার দেশ/কেএম

সম্পর্কিত বিষয়:

শীর্ষ সংবাদ:

‘যৌনাঙ্গে বুট দিয়ে মেরেছে’- দিল্লিতে বিক্ষোভকারীদের অভিযোগ
বিক্ষোভে অংশ নেয়ায় ইমরান খানকে ভারত ছাড়ার নির্দেশ
৪৫তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৭০২ জন
সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই
চিকিৎসা শেষে দেশে ফিরলেন মির্জা আব্বাস
জুলাই জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
দল হিসেবে আ.লীগের বিচারে তদন্ত চলছে: প্রসিকিউটর তামিম
কমিটি নিয়ে বিরোধ, জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষ
রিয়াদে ক্ষেপণাস্ত্র হামলা, ধ্বংসাবশেষে আহত ১
পশু জবাইয়ের নিষেধাজ্ঞা নিয়ে জকসুর বিক্ষোভ
ধূমপান করতে হাত কাঁপছিলো, লজ্জা লাগছিলো: বিদ্যা
এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার
অসুস্থতার কারণে ক্যাম্পাস ছেড়েছি,সুস্থ হয়েই ফিরবো: চুয়েট ভিসি
বাংলাদেশের তরুণরা আমাদের পথ দেখিয়েছে: নেহা বোরা