Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:০১, ৮ এপ্রিল ২০২৫

আপডেট: ০১:০৩, ৮ এপ্রিল ২০২৫

হত্যাচেষ্টার মামলায় উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযান

বিতর্কিত তুরিন আফরোজ গ্রেফতার

বিতর্কিত তুরিন আফরোজ গ্রেফতার
ব্যারিস্টার তুরিন আফরোজকে গ্রেফতার করে নিয়ে যাচ্ছে পুলিশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অপসারিত প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে রাজধানীর উত্তরার নিজ বাসা থেকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (৭ এপ্রিল) রাতে উত্তরা পশ্চিম থানা পুলিশের একটি দল তার বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। 

বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

তিনি জানান, ব্যারিস্টার তুরিন আফরোজের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় একটি মামলা রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার অভিযোগে ওই মামলাটি দায়ের করা হয়। অভিযুক্ত হিসেবে মামলায় তার নাম থাকায় আইনানুগ প্রক্রিয়ায় তাকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারের আগে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বলেন, আমরা ব্যারিস্টার তুরিন আফরোজের বাসভবন ঘিরে রেখেছি। আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।

প্রসঙ্গত, বিতর্কিত এ ব্যারিস্টার এক সময় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরবর্তীতে নানা বিতর্ক এবং অভিযোগের ভিত্তিতে তাকে ওই পদ থেকে অপসারণ করা হয়।

তাকে থানায় এনে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। মামলার তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, এবং প্রয়োজনে তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন করা হতে পারে।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার