Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:৩৮, ১৭ আগস্ট ২০২৫

জনগণের আহ্বানে সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস

জনগণের আহ্বানে সরকারপ্রধানের দায়িত্ব নিয়েছি: ড. ইউনূস
ছবি: সংগৃহীত

নিজের ইচ্ছায় নয়, বরং জনগণের আহ্বানে সাড়া দিয়েই অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণ করেছেন বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে ১১-১৩ আগস্ট দেশটিতে তিন দিনের রাষ্ট্রীয় সফরে গিয়ে মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বারনামাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।

সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেন, এ পরিবর্তনের আহ্বান এসেছে জনগণের পক্ষ থেকে, আমার ব্যক্তি উদ্যোগে নয়। আমি শুধু তাদের বেছে নেয়া পথেই পথপ্রদর্শক হিসেবে কাজ করছি।

তিনি অভিযোগ করেন, বাংলাদেশের পরিবর্তনের এ প্রক্রিয়াকে ভিন্নমতাবলম্বী ও বিতাড়িত রাজনৈতিক উপাদানগুলো ব্যাহত করার চেষ্টা করছে। তবে জনগণ গণতন্ত্রের পথে ঐক্যবদ্ধ থাকায় অগ্রগতি থামানো যাবে না।

ড. ইউনূস বলেন, গত দেড় দশকে যারা প্রাপ্তবয়স্ক হয়েছেন তারা ভোট দেয়ার সুযোগ পাননি। কেউ ১০ বছর ধরে, কেউবা ১৫ বছর ধরেও অপেক্ষা করছেন। কল্পনা করুন, আপনার বয়স ১৮ হলো, আপনি ভোট দিতে চান, কিন্তু সুযোগই নেই—কারণ আসল অর্থে নির্বাচনই হয়নি। এবার তারা প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পাবেন।

তিনি আরও যোগ করেন, 

আমি নিজের কোনো সিদ্ধান্ত চাপিয়ে দিই না। আমি অপেক্ষা করি মানুষের ইচ্ছা জানার জন্য। তারপর তা বাস্তবায়ন করি।

রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে প্রধান উপদেষ্টা মালয়েশিয়ার ভূমিকাকে গুরুত্ব দেন। তিনি বলেন, দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে আসিয়ানের সভাপতির আসনে থাকা মালয়েশিয়ার অভিজ্ঞতা ও প্রভাব অত্যন্ত কার্যকর হতে পারে। আমরা আশা করি, রোহিঙ্গা ইস্যুতে মালয়েশিয়া আলোচনাপ্রক্রিয়ায় নেতৃত্ব দিয়ে অগ্রগতি নিশ্চিত করবে।

সাক্ষাৎকারটি নেন বারনামার প্রধান সম্পাদক আরুল রাজু দুরার রাজ, সঙ্গে ছিলেন ইন্টারন্যাশনাল নিউজ সার্ভিসের সম্পাদক ভুন মিয়াও পিং এবং বারনামার ইকোনমিক নিউজ সার্ভিসের সহকারী সম্পাদক কিশো কুমারী সুশেদারাম।

সবার দেশ/কেএম

শীর্ষ সংবাদ:

গুম ঠেকাতে আইন, তদন্তের স্বাধীনতা নিয়ে প্রশ্ন
নেপালে বন্যায় প্রাণহানি বেড়ে ৭৩৪, নিখোঁজ ২,৪৯৮
হাসনাতের বেলায় হুজুররা চেতেছে, বিএনপির বেলায় চুপ: মাদানী
মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন চ্যালেঞ্জ, হাইকোর্টে রিট
মেসির ‘হালি’তে মন্ট্রিয়ল ধ্বংস, ৭-১ গোলে মায়ামির তাণ্ডব
বিলাওয়ালের বিয়ের গুঞ্জন, পাত্রী ইউরোপের!
নেপাল-চীনে বন্যায় মৃত প্রায় ৭০০, নিখোঁজ ৩ হাজার
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ, হদিস নেই আড়াই শ মানুষের
গুমের প্রতিটি ঘটনা তদন্ত করে বিচার শুরু হয়েছে: প্রধানমন্ত্রী
সংসদমুখী পদযাত্রায় ১১ দলীয় ঐক্যের আহ্বান
মিরাজ নিখোঁজে ‘গুমের কাহিনী’ সাজানোর চেষ্টা হতে পারে: স্বরাষ্ট্রমন্ত্রী
রংপুরে চার খুন হত্যায় সিদ্ধার্থের বাবা-ভাই ডিবি হেফাজতে
আ.লীগ ফেরার বাতাস শুধু ভারত-সোশ্যাল মিডিয়ায়: সারজিস
ঝুলন্ত সেতু পানিতে তলিয়ে চলাচল বন্ধ রাঙামাটিতে
পাকিস্তানে তুর্কি সামরিক বিমানের আনাগোনা, উদ্বিগ্ন ভারত
২৪ ঘণ্টায় বন্যার শঙ্কায় দুই জেলা
নেদারল্যান্ডসকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা
গুমের প্রতিটি ঘটনায় স্বাধীন তদন্ত ও বিচার চান নাহিদ
কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট খুলে পানি নিষ্কাশন
আইফোন ১৮ প্রো সিরিজ আসছে সেপ্টেম্বরে, থাকছে যেসব ফিচার