Sobar Desh | সবার দেশ সবার দেশ প্রতিবেদক

প্রকাশিত: ০১:২৭, ৬ সেপ্টেম্বর ২০২৫

রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি

রাজবাড়ীর ঘটনায় অন্তর্বর্তী সরকারের বিবৃতি
ছবি: সংগৃহীত

রাজবাড়ীর গোয়ালন্দে নুরুল হক মোল্লা ওরফে নুরাল পাগলার কবর অবমাননা ও মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তীকালীন সরকার তীব্র নিন্দা জানিয়েছে। এ বিষয়ে শুক্রবার (৫ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়েছে।

বিবৃতিতে বলা হয়, এ অমানবিক ও ঘৃণ্য কাজটি আমাদের মূল্যবোধ, আইন এবং একটি ন্যায়ভিত্তিক ও সভ্য সমাজের মৌলিক ভিত্তির ওপর সরাসরি আঘাত। সরকার স্পষ্ট জানিয়ে দিয়েছে, এ ধরনের বর্বরতা কোনো অবস্থাতেই সহ্য করা হবে না।

অন্তর্বর্তী সরকার আইনের শাসন সমুন্নত রাখার পাশাপাশি প্রতিটি মানুষের জীবনের পবিত্রতা—জীবিত থাকাকালীন এবং মৃত্যুর পরও—রক্ষায় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিবৃতিতে জনগণকে আশ্বস্ত করে বলা হয়েছে, এ জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হবে এবং আইনের সর্বোচ্চ প্রয়োগের মাধ্যমে বিচারের আওতায় আনা হবে। কোনো ব্যক্তি বা গোষ্ঠী জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করতে দ্রুত ও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

এছাড়া দেশের প্রতিটি নাগরিকের প্রতি আহ্বান জানানো হয়েছে, ঘৃণা ও সহিংসতাকে প্রত্যাখ্যান করে ন্যায়বিচার ও মানবতার আদর্শ সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ হওয়ার জন্য।

সবার দেশ/এফএস 

শীর্ষ সংবাদ:

ফিটনেসবিহীন গাড়ির চালকের আসনে তারেক রহমান: হাসনাত
ড. ইউনূসকে হেনস্তা, ৪ আওয়ামী জঙ্গি শনাক্ত
এনসিপির শীর্ষ চার পদ বিলুপ্তির সিদ্ধান্ত, বদলাচ্ছে নেতৃত্ব
ড. ইউনূসকে হেনস্তা, ১২ সাবেক উপদেষ্টার নিন্দা
মুচলেকা দিয়ে পুলিশি পাহারায় ক্যাম্পাস ছাড়লেন চুয়েট ভিসি
ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীর: নাহিদ
যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তা, সরকারের নিন্দা
ড. ইউনূস ভালো আছেন, কোনও ক্ষতি হয়নি: লামিয়া মোরশেদ
মোদিবিরোধী আন্দোলনে বাজলো হাসিনাবিরোধী প্রতিবাদী গান
পাখি আমদানির আড়ালে শত কোটি টাকা পাচার
ওয়ান ব্যাংকে অভিজ্ঞতা ছাড়াই নিয়োগ
বিএনপি’র সাবেক এমপি সালাহউদ্দিন আহমেদ আর নেই
ইরানে অতিরিক্ত বাড়াবাড়ি করে ফেলেছি: ট্রাম্প
ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় জুলাই জার্নালিস্ট ইউনিটির নিন্দা ও প্রতিবাদ
টেস্টে লিটন দাসের বিশ্বরেকর্ড
চুয়েটে ২৪ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ ১১ জন
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার: তথ্য উপদেষ্টা